আগামী 17ই জুলাই ‘স্যামসাং’ তাদের ‘Galaxy M’ সিরিজের ‘Samsung Galaxy M35 5G’ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। 20-21 শে জুলাই ‘আমাজন প্রাইম ডে’ সেলে সেটি অফার-সহ উপলব্ধ হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করেছে তারা। যার মাধ্যমে লঞ্চ তারিখ-সহ এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে।
Samsung Galaxy M35 5G স্মার্টফোন স্পেসিফিকেশন
ডিসপ্লে: এতে রয়েছে 6.6-ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এতে Samsung Exynos 1380 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1। একইসাথে 4 বছরের OS আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
স্টোরেজ: 8GB সাধারণ এবং ভার্চুয়াল RAM সহ 256GB ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে OIS ফিচারযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার মধ্যে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। সাথে 13MP সেলফি ক্যামেরা।
ব্যাটারী: পাওয়ার ব্যাকআপ সামলাতে এই স্মার্টফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 6,000mAh ব্যাটারী যোগ করা হয়েছে।
Samsung Galaxy M35 5G স্মার্টফোনের অন্যান্য ফিচার
সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Bluetooth 5.3 এবং 5GHz WiFi রয়েছে।
রং: ডার্ক ব্লু, লাইট ব্লু, এবং গ্রে।
দাম: এই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন,
*রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি লঞ্চ কবে হবে? কী কী থাকছে এই স্মার্টফোনে?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.