ভেজিটেবিল স্যুপ
কিছু খেলেই হজমের ব্যাঘাত ঘটছে। পেট ভরা ভরা মনে হচ্ছে। এর জন্য ভরসা করতে পারেন ঘরোয়া স্যুপে। অনেক রকম সবজি ও ভারতীয় মশলা দিয়ে তৈরি, স্যুপ খেলে উপকার হতে পারে। স্যুপে পছন্দ মত যে কোন সবজি ব্যবহার করা যেতে পারে। গাজর, বিন্স, আলু ,টমেটো।
৫ মেশালো সবজির স্যুপ
সব সবজি একসাথে নিয়ে অনেকটা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ফোটানোর সময় হলুদ গোলমরিচ জিরে দারচিনি তাতে দিয়ে দিতে হবে। প্রত্যেক মশলার মসলার গুণ আলাদা আলাদা। জিরে, পেটের পক্ষে অনেক ভালো, বদহজম পেট ফাঁপা কমাতে সাহায্য করে। দারচিনিও হজমে সাহায্য করে। সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেলে মিক্সচারে পেস্ট করে ছেঁকে নিতে হবে। সবজির সব গুননীয় এতে যেমন মিশবে ঠিক সেভাবে যোগ হবে মশলার উপকারিতা। এই স্যুপ খেলে হজমে সাহায্য করবে। এইসব খেলে দেহ ভালো থাকবে।ভিটামিন এ সমাহারে গাজর দেহের পক্ষে অনেক ভালো।
গাজরের স্যুপ
একটি কড়াইতে এক চামচ অয়েল নিয়ে তারমধ্যে জিরে ও কারিপাতা ফোরন দিয়ে গাজরের টুকরোগুলো কম আগুনে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদমতো নুন দিতে হবে। গাজর হালকা করে ভাজা হয়ে গেলে তাতে জল ঢেলে দিতে হবে। তারপর সব কিছু একসাথে বেটে নিতে হবে। তাহলেই বানানো হয়ে যাবে গাজরের সুপ। হজমে ব্যাঘাত ঘটলে একটু পাতলা করে খেতে হবে। জিরে ও কারিপাতার অনেক সাহায্য করে হজমে। এতে আছে অ্যালকালয়েড যা হজমে উৎসেচকের ক্ষরণে সহায়তা করে ও হজম ক্ষমতা বাড়ায়।
ধনেপাতা ও লেবুর স্যুপ
লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধে সহায়তা করে। এই রূপে আদা ও ধনের প্রয়োগের মাধ্যমে হজমের সাহায্য করে। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তাতে আদা কুচি ও গোটা ধনে দিয়ে পছন্দের সবজি দিতে হবে। সবজির সাথে দিতে হবে টাটকা ধনে পাতার ডাটাও। এতে সুগন্ধি হবে। পরিমাণ মতো নুন দিয়ে নারাচারা করে জলে সেদ্ধ করে নিতে হবে, তৈরি হয়ে যাবে ধনেপাতা ও লেবুর স্যুপ। ধনেপাতায় আছে ডায়েটারি ফাইবার, যা হজমের সাহায্য করে।
আরও পড়ুন,
*Recipe: হার মানাবে চিকেনকেও, রান্না করতে পারেন এগ মাঞ্চুরিয়ান

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.