বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের একজন দক্ষ খেলোয়াড় হলেন রোহিত শর্মা। তার ব্যাট করা ও অধিনায়কত্বের দক্ষতা নিয়ে সকলেই প্রশংসা করেন। তার এই ব্যাটিং ক্ষমতা যা মুগ্ধ করে অনেককেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী রোহিত শর্মার বিষয়ে বক্তব্য পেশ করেছেন।
তার কথায় রোহিত শর্মার বোলিং সেন্স অসাধারণ। রোহিত শর্মাকে অলস দেখালেও আসলে তিনি ২২ গজে একেবারে অন্যরকম হয়ে ওঠেন। এর পাশাপাশি অনিল চৌধুরী রোহিত শর্মাকে নিয়ে বলেন, রোহিত শর্মার বিরুদ্ধে আম্পায়ারিং করা সহজ। তার পাশাপাশি রোহিত শর্মার ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন তিনি।
এছাড়া ২২ গজে রোহিতের খেলা তিনি বেশ উপভোগ করেন বলেও জানিয়েছেন। তার কথায় রোহিত শর্মা ধীরে ধীরে খেলেন। বিশেষ তাড়াহুড়ো করে এগোয় না। রোহিত জানে কোন বলটায় সামনে এগোতে হবে। সাক্ষাৎকারে অনিল চৌধুরী বলেন, “আমি একটি ম্যাচে টিভি আম্পায়ার ছিলাম। যেখানে তিনি সম্ভবত ২০০ রান করেছিলেন।
রোহিত শর্মা বলটিতে ছক্কা মারছিলেন যা অন্যদের জন্য ইয়র্কার ছিল। তার ক্লাস অন্য সকলের থেকে আলাদা।” রোহিত শর্মার পায়ের কেরামতি আশ্চর্যজনক বলেছেন অনিল। রোহিত খুব দ্রুত এগিয়ে যায় না, পিছনে থাকে অপেক্ষা করে। কোন বলে এগোতে হবে ও কোনটিতে পিছতে হবে তা রোহিত বেশ জানে বলে মত প্রকাশ করেছেন তিনি।
এর পাশাপাশি রোহিতের অধিনায়কত্ব নিয়ে অনিল বলেন, রোহিতের খেলা সম্পর্কে খুব ভালো বোঝাপড়া আছে। তবে তার ব্যাটিং দেখে তা বোঝার উপায় নেই। তার ব্যাট করা দেখলে মনে হয় অপরপক্ষে বোলার ১২০ স্পিডে বল করছেন। যেখানে অন্য ব্যাটস্ ম্যান ব্যাট করলে মনে হয় বোলার ১৬০ স্পিডে বল করছেন।
আরও পড়ুন,
*২২ গজের মতন ডান্স ফ্লোরেও মন্দ নন, ‘ফেভিকল সে’ গানে উদ্দাম নাচ রিঙ্কু সিংয়ের

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.