প্রত্যেক মেয়ের সাথে তার বাবার অদ্ভুত ভালোবাসার সম্পর্ক থাকে। মায়ের থেকেও বাবাদের প্রতি মেয়েরা বেশি ভালোবাসা প্রকাশ করে। ব্যতিক্রমী নন অভিনেত্রী মালাইকা অরোরাও। তবে বাবাকে চিরদিনের মতোন হারিয়ে ফেলেছেন তিনি। গতকালই নিজের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অনিল মেহতা।
সম্প্রতি মালাইকা এবং তার বাবার বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি তার সাথে খুনসুটিতে মেতে উঠেছেন আবার কখনও বাবার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। দু’জনের গভীর বন্ধুত্বের সম্পর্ক ফুটে উঠেছে ছবিগুলিতে।
বাবাকে হারিয়ে বিধ্বস্ত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় বাবা অনিল মেহতাকে হারিয়ে ফেলেছি। তিনি ভীষণই ভালো একজন মানুষ ছিলেন। একজন দুর্দান্ত দাদু, ভালো স্বামী এবং আমাদের প্রিয় বন্ধু।’
‘তার চলে যাওয়া আমাদের জন্য ভীষণই ক্ষতি। আমরা সকলের কাছে অনুরোধ করছি এই কঠিন সময়ে আমাদের একান্তে থাকতে দেওয়ার জন্য।’ জানা গিয়েছে আত্মহত্যা করার আগে তিনি তার দুই মেয়ে মালাইকা এবং অমৃতাকে ফোন করে জানান তিনি অসুস্থ।
অন্যদিকে মালাইকার মা জানিয়েছেন সকালে তিনি তার স্বামীকে খুঁজছিলেন। এরপর তিনি ব্যালকনির কাছে গিয়ে নীচের দিকে তাকিয়ে দেখেন সেখানে অনেক লোকজন ভীড় জমিয়েছেন। খানিকক্ষণ পরেই জানতে পারেন তার স্বামী আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন,
*ছেলের জন্মদিনে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী, ইয়ালিনি কার মত দেখতে হয়েছে?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.