তাকে প্রথমবার দর্শকেরা দেখেছিলেন ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায়। যেখানে তার সরল অভিব্যক্তি মন কেড়েছিল দর্শকদের। তবে আজ তিনি কিশোরী। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যা কয়েক লক্ষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অভিনেত্রী হর্ষালি মালহোত্রার সম্পর্কে।
‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় মুন্নির চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তারপর যদিও তাকে সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। বর্তমানে তিনি পড়াশোনাতেই ব্যস্ত রয়েছেন। তবে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করতে দেখা যায় তাকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন।
যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সাদা রংয়ের ক্রপ টপ এবং কার্গো প্যান্ট পরে আলিবি নাচ প্রদর্শন করছেন তিনি। যারা এই নামটি শোনেননি তাদের জানিয়ে রাখা ভালো এটি মূলত এক ধরনের বেলি ড্যান্স।
ভিডিওটিতে অসাধারণভাবে নাচতে দেখা গিয়েছে তাকে। এতো কম বয়সে তার নিখুঁত নাচের স্টেপ মুগ্ধ করেছে সকলকে। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি এভাবেই ঘুরি।’ ভিডিওটি পোস্ট করার পরে ইতিমধ্যে সেটা দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ। যা দেখার পর নানান রকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন তারা।
প্রত্যেকের মুখে একটাই কথা এতো কম বয়সে এতো সুন্দর নাচ সত্যি অবাক করেছে তাদের। অন্যদিকে আবার একজন এও বলেছেন, ‘মুন্নি তুমি আবার ছোট হয়ে যাও।’ আসলে তার সেই সরলতা ভীষণ পছন্দ করেছিলেন দর্শকেরা। তাইতো তারা চাইছেন আবার ছোট্ট মুন্নিকে দেখতে।
আরও পড়ুন,
*পরনে সাদা স্নানের পোশাক, চোখে রোদ চশমা, ‘আগামী সপ্তাহের জন্য তৈরি হচ্ছি’: রুক্মিণী মৈত্র

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.