সম্প্রতি এবার জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের কর্ণধার হুডা ক্যাটনের সাথে আলাপ-আলোচনায় মেতে উঠলেন আরেক ব্র্যান্ডের কর্ণধার ক্যাটরিনা কাইফ! আমরা সকলেই জানি বিশ্বজোড়া জনপ্রিয় মেকআপ প্রোডাক্টের ব্র্যান্ড হলো ‘হুডাবিউটি’। আর অন্যদিকে ‘কেবিউটি’ নামক একটি ব্র্যান্ডের মালকিন ক্যাটরিনা।
সম্প্রতি হুডার সাথে একটি কথোপকথনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্যাটরিনা। যেখানে তিনি লিখেছেন যখন ‘কে হুডার সাথে সাক্ষাৎ করে।’ এদিন বিভিন্ন আলোচনা হয়েছে তাদের মধ্যে। ভিডিওতে দেখা যায় হুডা বলছেন সবাই এখন চুপ করে ক্যাটরিনার কথা শুনবে কেউ কোনো প্রশ্ন করবে না।
এরপর খুনসুটিতে মেতে ওঠেন তারা। ভীষণই মজার ছলে এই কথোপকথনটি সম্পন্ন হয়েছে তাদের। যেখানে আবার ক্যাটরিনা বলেন হুডাকে তিনি সাথে করে ভারতে নিয়ে আসবেন। যা শোনার পর হুডা বলেন, ‘আমি সমস্ত জিনিসপত্র গোছাচ্ছি এবং ভারতে আসার জন্য তৈরি হচ্ছি।’
এখানেই শেষ নয় একে অপরকে নিজেদের প্রোডাক্ট দিয়ে সাজিয়েও দিতে দেখা গিয়েছে তাদের। এরপর হুডা বলেন ক্যাটরিনার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তার ভীষণই পছন্দ হয়েছে। একই কথা বলেন ক্যাটরিনা। তারও হুডার প্রোডাক্ট খুবই পছন্দের। সব মিলিয়ে বলতে গেলে তারা ভীষণ মজায় মেতে উঠেছিলেন।
উল্লেখযোগ্য, হুডা ক্যাটন নামক এই উদ্যোগী ২০১৩ সালে তার নিজস্ব ব্র্যান্ড ‘হুডা বিউটি’ স্থাপন করেছিলেন। বর্তমানে সেটির জনপ্রিয়তা কী পরিমাণ তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ক্যাটরিনা অভিনয়ের পাশাপাশি নিজের ব্র্যান্ড ‘কে বিউটি’ চালনা করছেন।
আরও পড়ুন,
*‘মৎস্যকন্যা’র রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান!

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.