হিন্দু ধর্মে একটি পুজা হলো ইতু পুজা। এই পুজা মূলত মহিলাদের ব্রত। ক্যালেন্ডারে কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত পালন করা হয়। গোটা অগ্রহায়ণ মাস ধরে পালন করতে হয় এই ব্রত। অগ্রহায়ণ মাসের শুরু থেকে অগ্রহায়ণ সংক্রান্তির দিন শেষ হয় এই ব্রত।
সবশেষে ইতু বিসর্জন দেওয়ার পর এই ব্রত শেষ হয়। ইতু তৈরি করার নিয়ম রয়েছে। একটি মাটির পাত্র নিয়ে তার মধ্যে মাটি ভরে তাতে কচু, কলমি লতা, আখ, শুষনি, ধান, পাঁচ কলাই সহ বিভিন্ন উপকরণ দিয়ে গাছ ও বীজ বপন করে ইতু তৈরি করতে হবে।
যদিও ইতু তৈরি করার জন্য গাছ ও বীজের নিয়ম সকলের বাড়িতে ভিন্ন ভিন্ন হয়। এরপর প্রতিদিন শুদ্ধ বস্ত্র পরে ইতুকে জল দান করে পুজো দিতে হয়। এর পাশাপাশি প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করতে হয় এবং ইতুর ব্রতকথা শুনতে হয়। এভাবে গোটা অগ্রহায়ণ মাসে ইতু পুজা করার নিয়ম রয়েছে।
কেউ কেউ মনে করেন ইতু পুজা সূর্যকে পুজো করা। তবে অনেকের অনেকরকম বিশ্বাস রয়েছে। তবে ইতু পুজা যে দেবতার হোক, পুজার আসল উদ্দেশ্য সংসারের কল্যান ও শ্রী ঘটানো। তাই ভক্তিভরে যদি পুজা করা হয় তবে সংসারে যেমন শ্রীবৃদ্ধি হয় তেমনি সকলে সুস্থ থাকে।
তাই প্রতি বছর গোটা অগ্রহায়ণ মাস জুড়ে চলে ইতু পুজা। ৩০শে কার্তিক শনিবার ও ইংরেজি ১৬ই নভেম্বর শনিবার ইতু পুজোর শুরু৷ এই পুজো শেষ ও বিসর্জন ২৯শে অগ্রহায়ণ রবিবার ও ইংরেজি ১৫ই ডিসেম্বর, রবিবার।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.