কোথাও পোঙ্গল, কোথাও লোহরী, কোথাও আবার মকর সংক্রান্তি! সবমিলিয়ে এদিন গোটা ভারতবর্ষ জুড়ে কোনো না কোনো অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার সকলের উদ্দেশ্যেই তার শুভেচ্ছা জানালেন শিল্পী শ্রেয়া ঘোষাল! একগুচ্ছ ছবি পোস্ট করে সকলকে এই শুভদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আমাদের ভারতবর্ষ বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির দেশ। তাইতো একই অনুষ্ঠান বিভিন্ন রাজ্যে নানান নামে পরিচিত। সেরকমই একটি অনুষ্ঠান হলো মকর সংক্রান্তি। পৌষ মাসের এই শেষ দিনে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।
পাঞ্জাবে লোহরী, উত্তর ও পূর্ব ভারতে মকর সংক্রান্তি এবং দক্ষিণ ভারতে পোঙ্গল হয়ে থাকে। তার শুভেচ্ছা জানালেন শ্রেয়া। এদিন সাদা রঙের পোশাকে সেজে উঠেছিলেন তিনি। আসলে মাঝেমধ্যেই বিভিন্ন ফটোশ্যুটে মেতে উঠতে দেখা যায় এই শিল্পী কে। আসলে যে রিয়্যালিটি শো’তে তিনি বিচারকের ভূমিকা রয়েছেন সেখানকার জন্যই তাকে সেজে উঠতে দেখা যায়।
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘লোহরীর শিখা থেকে পোঙ্গল ঘট, এই মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো, এবং মাঘ বিহুর সময় ঢোলের বাজনা চারদিকে নতুন শুরুর উদযাপন। আপনাদের সকলের সুখ, আনন্দ ও সমৃদ্ধি কামনা করছি।’
যা দেখার পর তাকেও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। আসলে তিনি যদিও বাঙালি, তবে বর্তমানে তিনি গোটা ভারতবর্ষেই সমান জনপ্রিয়। তাইতো সকলের উদ্দেশ্যে এই বিশেষ বার্তা দিতে দেখা গিয়েছে তাকে। এই ছবি ছাড়াও মাঝেমধ্যেই এরকম বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় শ্রেয়াকে। সেগুলিও সমান জনপ্রিয়তা পায় ভক্তদের মাঝে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.