Raj-Subhasree: যুবভারতীর বিশৃঙ্খলা ও শুভশ্রীকে আক্রমণ, ‘নিন্দুকদের’ পাল্টা দিলেন রাজ, ‘সে একজন ভক্তও বটে’

Subhasree-Raj: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির (Lionel Messi) উপস্থিতি এবং তাতে হওয়া বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj)। এই প্রসঙ্গে তার স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhasree) উপস্থিতি নিয়েও যে সমালোচনা হয়েছে, সে বিষয়ে জবাব দিলেন তিনি। অনেকেই জানেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে বহু মানুষ বিশৃঙ্খলার শিকার হয়েছেন।

সকলে চড়া দামে টিকিট কিনেও এক ঝলক দেখতে পাননি প্রিয় ফুটবল তারকাকে। ​অন্যদিকে, ওই একই ইভেন্টে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তথা টলিউডের তারকারা মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। যে তালিকায় রয়েছেন শুভশ্রী। এই নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা শুভশ্রীকে নানাভাবে কটাক্ষ করেছেন। তবে এবার মুখ খুললেন রাজ।

​একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে শুভশ্রীর পোস্ট করা সেই ছবিটিও দেখা যায়। একইসাথে শুভশ্রী কয়েক বছর আগে মেসিদের বিশ্বকাপ জয়ের পর যে ছবিগুলি স্টোরিতে দিয়েছিলেন, সেগুলিও তিনি পোস্ট করেছেন। সাথে তিনি লিখেছেন, ‘শুরুতেই বলে রাখি গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা হয়েছিল, তা সম্পূর্ণ অযৌক্তিক এবং সত্যিই বেদনাদায়ক ছিল।’

‘এটি ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালীদের জন্য অপমানজনক ছিল।
​গতকালের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন শুভশ্রী, যিনি বাংলা চলচ্চিত্র জগতের প্রতিনিধিত্ব করছেন। দুর্ভাগ্যবশত, এই বিশৃঙ্খলার মধ্যে, তাকে এখন কেবল উপস্থিত থাকার জন্য মূল্য দিতে হচ্ছে। তার অপরাধ ছিল সোশ্যাল মিডিয়ায় মেসির সাথে একটি ছবি পোস্ট করা।

আরও পড়ুন
জুবিন গর্গ মৃত্যু রহস্য: এসআইটির চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, ঘনীভূত ‘হত্যা’র অভিযোগ

‘কিছু রাজনৈতিক নেতা, যারা ঘটনার আগে বা পরে উপস্থিত না হয়ে মন্তব্য করছেন, একজন চলচ্চিত্র অভিনেত্রীর কেন সেখানে থাকার প্রয়োজন ছিল? তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি শুভশ্রী গাঙ্গুলীকে আসলে কতটা ভালোভাবে চেনেন? একজন অভিনেত্রী হওয়ার ফলে কি তিনি মেসির ভক্ত হতে অযোগ্য হন?’

‘একজন ব্যক্তির লিঙ্গ, পেশা এবং সম্পর্কের ওপর ভিত্তি করে একাধিক পরিচয় থাকে। একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সে একজন ভক্ত। সর্বোপরি, তিনি একজন মানুষ। তবুও, মৌলিক মানবতার সমস্ত সীমা অতিক্রম করে, রাজনৈতিক নেতারা এবং মিডিয়ার একটি অংশ অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে মিম তৈরি করে, তাকে ট্রোল করে চলেছে।’

আরও পড়ুন
Madhumita-Debamalya: দ্বিতীয়বার বসন্ত! জানুয়ারীতে বিয়ে, শুরু হলো মধুমিতা-দেবমাল্যের আইবুড়ো ভাতের পর্ব

#Subhasree #Raj #Messi

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক