Madhumita: ‘কেউ জানে না’, ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। যদিও কারা কী জানেন না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বেশ সক্রিয় থাকেন; নিত্যদিন নিজের নানাবিধ ছবি ও ভিডিও সকলের সাথে ভাগ করে নেন।
খুব শীঘ্রই তিনি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। সেই বিষয়ক একাধিক পোস্ট, এমনকি আইবুড়ো ভাত ও প্রি-ওয়েডিং ফটোশ্যুটের ঝলকও তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এরই মাঝে দুটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যায় খোলা চুল ও লাল লিপস্টিকে লাবণ্যময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী।
তবে সবথেকে বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন, কারণ সেখানে তিনি লিখেছেন, ‘কেউ জানে না’। আর অন্য কিছুই বিস্তারিত জানাননি তিনি। এই ছবি দেখার পর দর্শকমহলে উন্মাদনা তৈরি হয়েছে; অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়া খুললেই তাঁর ছবি দেখলে মন ভালো হয়ে যায়। এছাড়া তাঁর রূপের প্রশংসাও করেছেন সকলে।
সবমিলিয়ে, এই ছবির মাধ্যমে পুনরায় চর্চায় উঠে এসেছেন তিনি। পাশাপাশি তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, প্রথম জীবনে তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন সৌরভ চক্রবর্তীকে, যদিও সেই বৈবাহিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি।
তবে সেই বিচ্ছেদে কেউ কারও বিরুদ্ধে অভিযোগ তোলেননি, বরং নিঃশব্দে সরে গিয়েছেন একে অপরের জীবন থেকে। দ্বিতীয়বার তাঁর জীবনে বসন্ত নিয়ে এসেছেন আইটি কর্মী দেবমাল্য চক্রবর্তী। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। এখন মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা।
#Madhumita #Debamalya

Hello, I am SB. I have been working in blogging for more than five years.