Priyanka: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka) সম্প্রতি স্বামী নিক জোনাসের (Nick) সঙ্গে কাটানো কিছু টুকরো মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই হয়তো জানেন, সম্প্রতি নিক জোনাসের সাথে ‘গোল্ডেন গ্লোবস’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানের একাধিক ছবি তিনি ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।
এবার বেশ কিছু স্থিরচিত্র দিয়ে তৈরি একটি ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে কখনো তিনি পোশাক পরে তৈরি হচ্ছেন, আবার কখনো স্বামীর সঙ্গে আদুরে সময় কাটাচ্ছেন। তবে এই ছবিগুলোর জন্য বিশেষ কোনো প্রস্তুতি ছিল না; কোনো রকম পরিকল্পনা ছাড়াই মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে।
ক্যাপশনে অভিনেত্রী নিজেই বিষয়টি উল্লেখ করেছেন। ভিডিওটি দেখার পর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই দম্পতিকে। বয়সের বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও তাদের রসায়ন ভক্তদের নজর কাড়ে। প্রিয়াঙ্কা তার স্বামী নিকের চেয়ে ১১ বছরের বড়।
তবে এই বয়সের পার্থক্য কখনোই তাদের ভালোবাসায় বাধা হতে পারেনি; বরং অন্যান্য দম্পতিদের তুলনায় তারা বেশ সুখেই আছেন। একদিকে যেমন তারা কর্মক্ষেত্রে দাপিয়ে কাজ করছেন, অন্যদিকে পরিবারের সঙ্গেও পর্যাপ্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে তাদের অধিকাংশ সময় কাটে মেয়ে মালতি মেরীকে নিয়ে।
যদিও মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা, তবে তার মুখঢাকা বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কাকে সামনেই দেখা যাবে ‘বারাণসী’ সিনেমায়, যেখানে তিনি দক্ষিণী তারকা মহেশবাবুর বিপরীতে অভিনয় করবেন। সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
#PriyankaChopra #NickJonas #Goldengolbes