Ishaa: নিজেকে খুঁজছেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করে তেমনটাই বোঝালেন সকলকে। এবার হয়তো ভাবতে পারেন, হঠাৎ করে কী এমন হলো অভিনেত্রীর যে নিজেকেই খুঁজতে হচ্ছে তাঁকে? আসল বিষয়টা তাহলে খোলসা করে বলা যাক। সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় এই অভিনেত্রী।
মাঝেমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভেসে ওঠে বিভিন্ন ছবি ও ভিডিও। সেরকমই কয়েকটি ছবি এবার পোস্ট করেছেন তিনি।
হয়তো অনেকেই জানেন, নিজের সাথে সময় কাটাতে ভীষণই ভালোবাসেন এই অভিনেত্রী। কখনো আপনমনে তিনি তাকিয়ে থাকেন অন্যদিকে, আবার কখনো চুলের সাথে খেলায় মেতে ওঠেন।
সেরকমই এই ছবিগুলোতেও দেখা যাচ্ছে তিনি মেঝেতে শুয়ে রয়েছেন, কখনো বা বসে আছেন আর আপন মনে চুল নিয়ে খেলা করছেন।
নেপথ্যে বেজে চলেছে একটি জনপ্রিয় ইংরেজি গান, যার অর্থ নিজেকে খুঁজছেন তিনি। ছবিগুলো পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্টবক্সে প্রশংসার বন্যা বয়ে এনেছেন অনুরাগীরা।
অনেকে আবার তাঁর পরনের উলবোনা টপটির প্রশংসা করেছেন। সবমিলিয়ে বলতে গেলে, এই ছবির মাধ্যমেই নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে তাঁকে ‘বং ক্রাশ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, কারণ তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁকে দেখলে রীতিমতো ঝড় ওঠে পুরুষ অনুরাগীদের বুকে। ভীষণ সাধারণ অথচ স্নিগ্ধ তাঁর সৌন্দর্য।
যে বিষয়টির বারবার প্রশংসা করেছেন ভক্তরা। ইশার এই সাধারণত্বের মধ্যেই লুকিয়ে আছে এক বিশেষ আকর্ষণ। অন্যদিকে কাজের দিক দিয়ে তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায়। সেখানে তাঁর অভিনয় ভীষণ প্রশংসা লাভ করেছে। অভিনয়ের পাশাপাশি তাঁর এই ঘরোয়া অথচ মোহময়ী রূপটিও বারবার মুগ্ধ করছে নেটিজেনদের।

Sudeshna has been writing entertainment reports since 2021.