Virat-Anushka: আরো একবার একসঙ্গে পর্দায় ধরা দিলেন বিরাট কোহলি (Virat) এবং অনুষ্কা শর্মা (Anushka)। এবার হয়তো আপনি ভাবতে পারেন কোন সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছে তাদের? এমনকি যে ভিডিওটি উঠে এসেছে সেটি দেখে এটাই মনে হতে পারে তারা কোনো সিনেমার ট্রেলার দেখাচ্ছেন।
তবে আসল বিষয়টা কিন্তু ভিন্ন। মূলত একটি বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গিয়েছে তাদের। তবে সেখানে দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছেন বিরাট। ভিডিওটি দেখলে মনে হবে ছোটখাটো কোনো সিনেমা দেখছেন দর্শকেরা। এর আগেও তাদের এমন একটি ভিডিওতে দেখা গিয়েছিল।
যেটা দুবাইয়ের পর্যটন সংক্রান্ত। এবারও দুবাইয়ের পর্যটনকে সকলের সামনে তুলে ধরেছেন এই জুটি। রীতিমতো সিনেমার মতোন করে অভিনয় করেছেন তারা। ভিডিওটিতে দেখা যাচ্ছে কখনো বালুচরে রান্নায় মেতে উঠেছেন দু’জনে আবার কখনো সমুদ্রসৈকতের পাশে অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রোদ, বালি আর একটু অবাক করার মতো কিছু! দুবাইয়ের শান্ত মরুভূমি, সমুদ্রসৈকত ঘুরে দেখার এবং রঙিন রাস্তায় ঘুরে দেখার জন্য আমাদের সাথে যোগ দিন। ছোলে ভাটুরে থেকে শুরু করে আকাশরেখার দৃশ্য, দুবাইয়ের প্রতিটি মুহূর্তই চমকে ভরা; ছোট হোক বা বড়, কিন্তু সবসময় অবিস্মরণীয়। শহরটি আপনার জন্য কী রেখেছে তা দেখার জন্য প্রস্তুত?’
পোস্ট করতে এই ভিডিওটি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকের মুখে একটাই কথা তারা যেন কোনো সিনেমা দেখলেন। কারণ, সেখানে তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতন।

Sudeshna has been writing entertainment reports since 2021.