Mimi: একটি বিজ্ঞাপনী ফটোশ্যুটের জন্য ওয়েস্টার্ন সাজে দেখা গেল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi)। সাথে অদ্ভুত রকমের এক হেয়ার স্টাইলও করেছেন তিনি। যে ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর এটাও জানিয়ে দিয়েছেন যে এটি একটি বিজ্ঞাপনী শ্যুটের জন্য।
সিনেমায় কাজের পাশাপাশি এই অভিনেত্রী সক্রিয়ভাবে বিভিন্ন বিজ্ঞাপনের সাথে যুক্ত রয়েছেন। নামীদামী গয়নার সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ম্যাগাজিনের জন্য মাঝেমধ্যেই ফটোশ্যুট করতে হয় তাকে। সেরকমই একটি নামকরা ম্যাগাজিনের জন্য সেজে উঠেছিলেন ওয়েস্টার্ন লুকে।
যেখানে তার পরনে ছিল সবুজ রঙের একটি ওয়েস্টার্ন পোশাক সাথে তার হেয়ার স্টাইল ছিল বেশ অন্যরকম। ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই লিখেছেন সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করছেন অভিনেত্রী।
কারণ, নতুন ধরনের এক্সপেরিমেন্ট করতে দেখা যায় তাকে। আর এই বিষয়টি বেশ পছন্দ করেন ভক্তরা। কারণ কখনোই নিজের সাজে বা জীবনযাত্রায় একঘেয়েমি আসতে দেননি তিনি বরং ক্রমাগত নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন। যদিও ব্যক্তিগত জীবনে কিন্তু এখনো পর্যন্ত নতুনত্ব আসেনি।
উল্লেখযোগ্য, বাংলা সিনেমার কাজের পাশাপাশি এবার তিনি কোমর বেঁধে নেমে পড়েছেন হিন্দি কাজেও। নেটফ্লিক্সের আসন্ন একটি ওয়েব সিরিজে তার উপস্থিতির কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে। ‘হাম হিন্দুস্তানি’ নামক সেই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সঈফ আলী খানের মতো তারকারা। স্পষ্টতই এই সিরিজটি বেশ বড় একটি প্রজেক্ট হতে চলেছে তার কেরিয়ারে।

Sudeshna has been writing entertainment reports since 2021.