ফেব্রুয়ারি ২০২৬–এর শেষ সপ্তাহে তৈরি হতে চলেছে এক বিরল জ্যোতিষীয় ঘটনা—পঞ্চগ্রহী যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন একাধিক গ্রহ একই রাশিতে বা কাছাকাছি অবস্থান করে, তখন তা বিশেষ শক্তিশালী প্রভাব ফেলে মানবজীবনে। এই সময়ে বুধ, শুক্র, শনি, বৃহস্পতি-সহ মোট ছয়টি গ্রহ প্রায় একই সরলরেখায় অবস্থান করবে বলে জানা গিয়েছে। ফলে গ্রহমণ্ডলীর এই বিশেষ বিন্যাস মার্চ মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে।
দ্রিক পঞ্চাঙ্গের তথ্য অনুযায়ী, বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে এবং বুধ, শুক্র ও রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। ২৮ ফেব্রুয়ারির কাছাকাছি মঙ্গল ও চন্দ্র কুম্ভে প্রবেশ করলে কুম্ভ রাশিতে একাধিক গ্রহের সংযোগ তৈরি হবে। এর ফলেই গঠিত হবে শক্তিশালী পঞ্চগ্রহী যোগ।
জ্যোতিষীদের মতে, এই বিরল যোগের প্রভাব সব রাশির ওপর পড়লেও বিশেষভাবে উপকৃত হতে পারেন কন্যা, ধনু ও মীন রাশির জাতক-জাতিকারা।
কন্যা রাশি
কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। আর্থিক ক্ষেত্রেও স্থিতি ও উন্নতির ইঙ্গিত রয়েছে। যারা নতুন প্রকল্প শুরু করতে চাইছেন, তাদের জন্য সময় অনুকূল।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য ব্যবসা ও বিনিয়োগে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার যোগ রয়েছে। পারিবারিক জীবনে শান্তি ও সুখ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্কেও বোঝাপড়া বাড়বে। নতুন উদ্যোগ বা পার্টনারশিপে সাফল্য আসতে পারে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জীবনে স্বাস্থ্যগত উন্নতির ইঙ্গিত মিলছে। মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি আধ্যাত্মিক চর্চা বা ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে, যা মানসিক শান্তি এনে দেবে।
সব মিলিয়ে, ফেব্রুয়ারির শেষের এই পঞ্চগ্রহী যোগ বহু মানুষের জীবনে পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। তবে ব্যক্তিগত জন্মছকের ভিত্তিতে ফল ভিন্ন হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়াই শ্রেয়।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.