সোশ্যাল মিডিয়ায় অভিনত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী একফ্রেমে ধরা দিলেন। দুজনের একজন কমন ফ্যাক্টর রয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায়। একটা সময় বিবাহিত স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন পরম, কিন্তু স্থায়ী হয়নি সেই সম্পর্ক। তবে বর্তমানে পরমব্রতর বেটার হাফ পিয়া চক্রবর্তী।
ঘরোয়া আয়োজনে ২৭শে নভেম্বর অনুপম রায়ের প্রাক্তন পিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত। পেশায় একজন মনো-সমাজকর্মী পিয়া। তাঁদের বিয়ের পর একপ্রকার কটাক্ষের বানভাসি। পরমব্রত পেয়েছিলেন ‘বউ-চোর’ তকমা, আর কম সমালোচনা হয়নি পিয়াকে নিয়েও। তবে ঐ ঝড় তুফানের সময় প্রাক্তন পরমব্রতর পাশে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। তিনি তখন জোর গলায় অনুপমের প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, ‘পিয়া তো অনুপমের দ্বিতীয় বউ, কই ওকে তো টার্গেট করা হল না’।
এরপর পরবর্তীতে সময়ে এক নামী ওটিটি প্ল্যাটফর্মের পার্টিতে পরমব্রত-স্বস্তিকা একই ফ্রেমে ধরা দিয়েছিলেন। সম্প্রতি পিয়ার সঙ্গে মিতালি পাতালেন স্বস্তিকা! অতীত ভুলে বর্তমানে বেশ বন্ধুত্ব পরমের প্রাক্তন ও বর্তমানের মধ্যে। লাল শাড়িতে ঝলমলে স্বস্তিকা। পাশে ক্যাজুয়াল লাল পাজামা অন্যদিকে কালো ফুল স্লিভস টি-শার্ট পড়ে আছেন পিয়া। হাসিমুখে নেট দুনিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আয় বেঁধে থাকি’
এর পর স্বস্তিকার ডাকে সাড়া দিয়ে পিয়া লিখেছেন, ‘আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।’ এই ছবির মন্তব্য বাক্সে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। যেখানে দেখাযাচ্ছে একজন ভুলবশত স্বস্তিকার মেয়ে ভেবে বসেন! এর পর সেই নেটিজেনের ভুল শুধরে দিয়েছেন স্বস্তিকা।
এই তো কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে পরমের সঙ্গে পার্টিতে হুল্লোড় প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেছিলেন, ‘নিউ ইয়ার পার্টির দিন বাড়ি ফেরার সময় ওকে(পরমব্রতকে) জড়িয়ে ধরে বলেছিলাম, ভালো থাকিস। জবাবে ও(পরমব্রত) বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে বহু বছর ধরে চিনি। জবাবে তাই বলেছিলাম, ‘ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব।’ তাহলে কি পরম-পিয়ার বাড়িতে এসেছিলেন স্বস্তিকা? সে বিষয় এখনও স্পষ্ট নয়।
একটা সময় টলিপাড়ার মুচমুচে গসিপের কেন্দ্র ছিল সিঙ্গল মাদার স্বস্তিকার সঙ্গে পরমের প্রেম কাহিনী। যদিও বেশিদিন টেকেনি সে সম্পর্ক। ২০১০ সাল নাগাদ ভাঙন ধরে যায় এই প্রেমের গল্পে। বিচ্ছেদের পর এই দুজনকে পর্দায় প্রথমবার কাছাকাছি এনেছিল সৃজিতের শাহাজান রিজেন্সি। এরপরও তাঁরা কাজ করেছেন একসঙ্গে। পুরনো সব তিক্ততা ভুলে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণভাব গড়ে ফের কাছাকাছি আসা নিসন্দেহে এক শিক্ষণীয় বিষয় সব প্রাক্তনদের জন্য।
‘প্রাক্তন বলে কিচ্ছু হয় না’ এ কথায় বিশ্বাসী স্বস্তিকা। প্রাক্তন পরম অথবা সৃজিতের সাথে নিজের সুসম্পর্ক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘১০ বছরের বিয়ের সম্পর্কেই স্বামী-স্ত্রী তো ভাই-বোনের মতো হয়ে যায়।’ তিনি আরও জানিয়েছেন,’১৫ বছর পুরনো একটা সম্পর্কের আর কী থাকে। ইন্ডাস্ট্রির সহকর্মী হিসাবেই ট্রিট করতে হয়। প্রাক্তন বা প্রেমিক বলে সেখানে আর কিছু থাকে না।’
https://www.facebook.com/share/p/8uvKCtAFNHPo15g8/?mibextid=oFDknk

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.