Ankush: ছেলের দৌলতে এবার প্রথমবার অভিনয় করতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush) মা। সেই খবর হাস্যরসের সাথে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেতা। ১৬ বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আর এমনটা কখনোই দেখা যায়নি তার মা অভিনয় করছেন কোনো প্রজেক্টে।
তবে এই প্রথমবার তেমনটাই দেখা যাবে। এবার হয়তো ভাবছেন কোনো সিনেমায় পদার্পণ করতে চলেছেন তিনি? তবে আসল বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা। আসলে একটা বিজ্ঞাপনী ভিডিওতে দেখা যাবে তাকে। যেখানে নিজের ছেলের সাথেই অভিনয় করবেন তিনি। বিষয়টি সামনে আসতেই আগ্রহী হয়ে উঠেছেন অনুরাগীরা।
এদিন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শ্যুটের কয়েক ঝলক পোস্ট করে অভিনেতা লেখেন, ‘প্রথমবার মা এর সাথে ad shoot করছি। ১৬ বছর ধরে কাজ করছি আসল tantrum কাকে বলে আজ বুঝলাম। Welcome to the industry My #NepoMaa।’
এতোদিন দেখা গিয়েছে স্বজনপোষণের উপর ভিত্তি করে তারকাদের ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে কাজ পান। তবে সেই স্বজনপোষণ এবার দেখা গেল অভিনেতার মায়ের ক্ষেত্রে। তাইতো তাকে ‘নেপো মা’ বলে উল্লেখ করেছেন তিনি। বিষয়টি সামনে আসতেই বেশ মজা পেয়েছেন সকলে। অন্যান্য তারকারাও হাসির মন্তব্য করেছেন।
যেই তালিকায় রয়েছেন অঙ্কুশের কাছের বন্ধুরা। মিমি চক্রবর্তী শুরু করে বিক্রম চ্যাটার্জী প্রমুখ। যদিও কোন সংস্থার হয়ে এই বিজ্ঞাপনী ভিডিওতে দেখা যাবে তাদের সে বিষয়ে খোলসা করেননি অভিনেতা। তবে খুব শীঘ্রই হয়তো সেটি দেখা যাবে পর্দায়। আপাতত অপেক্ষায় রয়েছেন সকলে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.