মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে সাধারণত কঠোর পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। জীবনের পথে নানা বাধা-বিপত্তি, হিংসা-দ্বেষ কিংবা প্রতিকূলতার মধ্যে দিয়েই এরা এগিয়ে যেতে অভ্যস্ত। ধীরগতিতে হলেও নিজের লক্ষ্যপূরণে এরা সফল হয়—এই রাশির অন্যতম বৈশিষ্ট্য হল স্থিরতা ও আত্মশক্তি।
সময় যত এগোয়, ততই এদের জীবনে প্রতিষ্ঠা, সম্মান ও আর্থিক উন্নতি বাড়তে থাকে। এদের চিন্তাধারা অনেক সময় সাধারণ মানুষের তুলনায় আলাদা হয় এবং তারা নিজের নিয়মে চলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। পারিবারিক জীবনে এরা দায়িত্বশীল হলেও আত্মীয়স্বজনের কাছ থেকে সবসময় প্রত্যাশিত সাহায্য পায় না।
মকর রাশির (Capricorn Horoscope) আজকের দিনের দিনটি কেমন কাটবে?
দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে। অর্থনৈতিক পরিকল্পনা পুনর্বিবেচনা করুন।
শুভ ও অশুভ সময়
অমৃতযোগ (অত্যন্ত শুভ সময়):
[11 June 2026]
*৩টা৩৩ থেকে ৬টা১৮ পর্যন্ত।
*রাত্রি ৭টা৫ থেকে ৯টা ১২ পর্যন্ত।
*১২টা২ থেকে ২টো১০ পর্যন্ত।
মাহেন্দ্রযোগ:
* দিবা ৫টা৫৪ পর্যন্ত।
*৯টা২৭ থেকে ১১টা১৪ পর্যন্ত।
কালবেলা:
*২টো৫৮ থেকে ৬টা১৮ পর্যন্ত।
কালরাত্রি:
*১১টা৩৭ থেকে ১২টা৫৭ পর্যন্ত।
প্রতিকার
সোমবার দিনে একটি সাদা পদ্ম বা সাদা শাপলা ফুল কোনও শিবমন্দিরে অর্পণ করলে মানসিক শান্তি ও জীবনের উন্নতি হতে পারে। নিয়মিত এক বছর পালন করলে ইতিবাচক পরিবর্তন অনুভব করা যায় বলে বিশ্বাস।
শুভ রং
আজকের দিনে সবুজ, আকাশি বা হলুদ রঙের পোশাক পরা শুভ।
এতে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
শুভ সংখ্যা: ৮
গুরুত্বপূর্ণ কথা
এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস। ব্যক্তিভেদে নক্ষত্র, জন্মপত্রিকা ও গ্রহের অবস্থানের উপর ফলাফল ভিন্ন হতে পারে। তাই এটিকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে একটি সম্ভাব্য দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করাই যুক্তিযুক্ত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.