Payel: লাল পোশাকে সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী পায়েল সরকার (Payel)। ঠিক যেন ঝলমলিয়ে উঠলেন তিনি। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। তার ওপর থেকে যেন চোখ সরাতে পারছেন না তারা।
এদিন তার পরনে ছিল বেশ অন্য ধরনের একটি পোশাক। লেহেঙ্গার আদলে তৈরি করা হয়েছে সেটি। ভারতীয় ও ওয়েস্টার্নের মিশ্রণে পোশাকটি বেশ সুন্দর তৈরি করেছিলেন ডিজাইনাররা। আর সেটি পরে আত্মবিশ্বাসের সাথে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবরণগুলোই সব বলে দেবে।’
পোস্ট করা মাত্র এসে ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তাকে। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাকে দেখে বোঝার উপায় নেই বয়স বাড়ছে। কারণ, এখনো পর্যন্ত কিশোরী সুলভ জৌলুস রয়েছে তার মধ্যে।
উল্লেখ্য, খুব অল্প বয়সেই টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর থেকে কাজ করেছেন একাধিক সুপারহিট সিনেমায়। টলিউডের তাবড়-তাবড় তারকাদের সাথে জুটি বেঁধে তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। যে তালিকায় রয়েছে ‘বোঝেনা সে বোঝেনা’, ‘প্রেম আমার’ ইত্যাদি।
এছাড়া বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। সবমিলিয়ে বলতে গেলে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন অভিনেত্রী। তবে কর্মক্ষেত্রে সফল হলেও ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি এখনো একাই রয়েছেন। যদিও শুরুর দিকে এক পরিচালকের সাথে সম্পর্কে ছিলেন। তবে সেটি ভেঙে যায়। এরপর আর কারো সাথে সম্পর্কে জড়াননি পায়েল।

Sudeshna has been writing entertainment reports since 2021.