Madhumita: বিয়ের পর ইদানীং কেমন আছেন মধুমিতা? তুলে ধরলেন সকলের সামনে

Madhumita: বিয়ের পর কেমন কাটছে দিন? সেটাই ভাগ করে নিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সাথে বুঝিয়ে দিলেন স্বামী তথা বন্ধু দেবমাল্যর সাথে জীবনটা বেশ গুছিয়ে নিয়েছেন তিনি। হয়তো অনেকেই জানেন গত জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী।

প্রথম বৈবাহিক জীবনের তিক্ত স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করেছেন তিনি। যদিও এই নিয়ে নানান সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেগুলোকে কখনোই পাত্তা দেননি তিনি বরং বন্ধুর সাথে জীবনের নতুন অধ্যায়টা আনন্দের সাথে শুরু করেছেন। এদিন ভাগ করে নিয়েছেন টুকরো টুকরো কিছু ছবি।

যেখানে তার বিয়ের দিন থেকে শুরু করে বাকি বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে। কখনো তিনি দেবমাল্যর সাথে আদূরে সময় কাটাচ্ছেন আবার কখনো নিজের কাজে ব্যস্ত রয়েছেন। সব মিলিয়ে বলতে গেলে জীবনটা কেমন কাটছে সেগুলি ভাগ করে নিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ইদানীং জীবন।’

যা দেখার পর তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তার জীবন যেন আনন্দে ভরে ওঠে। উল্লেখ্য, একসময় সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

এরপর দীর্ঘ সময় একাই ছিলেন তিনি। অবশেষে তার জীবনে প্রেম নিয়ে আসেন দেবমাল্য চক্রবর্তী। শুরুতে বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের। ধীরে ধীরে প্রেম এবং অবশেষে তা বৈবাহিক সম্পর্কে পরিণতি পায়। বর্তমানে আনন্দের সাথে সংসার করছেন তারা। কিছুদিন আগে সেরেছেন আইনি বিবাহ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক