Madhumita: একটি শর্ট ভিডিওর মাধ্যমে বড়সড় কোনো প্রজেক্টের ইঙ্গিত দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। তার সেই ঝলক দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। অনেকেই জানেন বিভিন্ন বিজ্ঞাপনের জন্য তাকে ভিডিও বা ফটোশ্যুট করতে হয়। খুব সম্ভবত সেরকমই একটি শ্যুট হয়েছিল তার।
যদিও সম্পূর্ণ ভিডিওটি পোস্ট করেননি তবে যেটুকু পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখনো রাস্তার মধ্যে দিয়ে দৌড়ে চলেছেন আবার কখনো দোকানে গিয়ে পানীয়তে চুমুক দিচ্ছেন। পরনে হলুদ রঙের ওয়ান পিস ও পায়ে সাদা স্নিকার্স। ভীষণ উচ্ছ্বাসের সাথে তাকে এই শ্যুট করতে দেখা গিয়েছেন।
পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি আমের ইমোজি। যার দ্বারা সকলেই মনে করছেন খুব সম্ভবত হয়তো কোনো আম সম্পর্কিত বিজ্ঞাপনের জন্যই এই শ্যুট করেছেন অভিনেত্রী। পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। কৌতুহলী মন্তব্য করতে দেখা গিয়েছে ভক্তদের।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী মাঝেমধ্যে বিভিন্ন ফটোশ্যুট এবং বিজ্ঞাপনের শ্যুতে মেতে ওঠেন। বিশেষ করে বিভিন্ন গয়নার জন্য তৈরি প্রজেক্টে দেখা যায় তাকে। সবমিলিয়ে বলতে গেলে সিনেমা বাদ দিলেও বেজায় ব্যস্ত এই অভিনেত্রীর জীবন। একইসাথে ব্যক্তিগত জীবন নিয়েও তিনি ব্যস্ত।
২৩ শে জানুয়ারি বিয়ে করেছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে। দু’জনের এখন ভরা সংসার। কয়েক মাস কেটে গিয়েছে বৈবাহিক জীবনের। তারও ছোট ছোট ঝলক তিনি ভাগ করেন সকলের সাথে। কাজ, সংসার নিয়ে এক কথায় জীবনটাকে বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.