Bipasha-Karan: মাত্র একটি সিনেমায় একসাথে অভিনয় করার পর শুরু হয়েছিল গল্প। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম অবশেষে বিবাহ এবং দেখতে দেখতে সেই বৈবাহিক জীবনের বয়স ১০ বছর পূর্ণ হয়ে গেল। কথা হচ্ছে অভিনেতা করণ সিং গ্রোভার (Karan Singh Grover) এবং তার স্ত্রী তথা নামকরা অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu)।
মাত্র একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেখান থেকে শুরু হয়েছিল তাদের প্রেমকাহিনী। দেখতে দেখতে বৈবাহিক সম্পর্কের ১০ বছর পূর্ণ হয়ে গেল। এই বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তুলে ধরেছেন তাদের জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলি।
সাথে লিখেছেন, ‘সবচেয়ে ভালোবাসার মানুষটির সাথে ১০ বছরের পরম সুখ। ঈশ্বর জানতেন আমার সবচেয়ে বেশি কী প্রয়োজন ছিল। আমার জীবনটা ভালোবাসা আর সরলতাকে ঘিরে ছোট ছোট মুহূর্ত। জীবনের ছোট্ট আনন্দ। আর তুমি প্রতিদিন আমাদের জীবনকে এসবে ভরিয়ে তোলো।
আমাদের হওয়ার জন্য ধন্যবাদ। আমি আর দেবী সবচেয়ে ভাগ্যবান মেয়ে। শুভ ১০ম মাঙ্কিভার্সারি।’ আসলে নেহাত মজার ছলে মাঙ্কিভার্সারি কথাটি উল্লেখ করেছেন অভিনেত্রী। কারণ সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও তাদের মধ্যে বন্ধুত্ব ভীষণ গভীর। তাই একে অপরের সাথে খুনসুটিতে মেতে ওঠেন সময় ও সুযোগ পেলেই।
তাদের এই ছবিগুলো দেখার পর বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, বিপাশা করণের তৃতীয় স্ত্রী। এর আগে দুবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেগুলো দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬ সালে তিনি বিয়ে করেন বিপাশাকে। এরপর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান দেবী। তাকে নিয়েই সুখে সংসার করছেন তারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.