‘জীবন তো থেমে যাবে না’, রাজনীতির ধাক্কা কাটিয়ে আবার ক্যামেরার সামনে সায়ন্তিকা

নির্বাচনে পরাজয়ের পরেও জীবন থেমে যায় না— এমনটাই মনে করছেন অভিনেত্রী ও বরাহনগরের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হলেও আপাতত নিজের মূল পেশা অভিনয়ের দিকেই মনোযোগ দিতে চান তিনি।

সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয়েছে সায়ন্তিকাকে। কয়েক দিন জ্বরে ভোগার পরে এখন তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন। নির্বাচনে হারার পর স্বাভাবিকভাবেই তাঁর মনে খারাপ লাগা রয়েছে। তবে তিনি মনে করেন, সাধারণ মানুষের প্রত্যাশা হয়তো আরও বেশি ছিল এবং সেই প্রত্যাশা পূরণ করতে তিনি সম্পূর্ণ সফল হননি। যদিও নিজের চেষ্টার কোনও ঘাটতি ছিল না বলেই দাবি অভিনেত্রীর।

নির্বাচনী প্রচারের সময় তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখেছিল রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু ফল প্রকাশের পরে পরিস্থিতি বদলে গিয়েছে। এই অবস্থায় অনেকেই জানতে চাইছেন, তিনি কি রাজনীতি থেকে দূরে সরে যেতে চান? যদিও এই প্রশ্নে এখনই স্পষ্ট কোনও মন্তব্য করতে নারাজ সায়ন্তিকা। তাঁর কথায়, ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

তবে একটি বিষয় পরিষ্কার করেছেন তিনি— অভিনয়েই ফের সক্রিয় হতে চান। গত কয়েক বছর রাজনৈতিক কাজের কারণে নিজের শরীরচর্চা ও অভিনয়ের প্রস্তুতিতে নিয়মিত থাকতে পারেননি বলেও জানিয়েছেন সায়ন্তিকা। তাই এখন আবার নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপনের জন্য তৈরি করতে চাইছেন তিনি। শারীরিক গঠন থেকে শুরু করে অভিনয়ের প্রস্তুতি— সব দিকেই নতুন করে মন দিতে চান অভিনেত্রী।

'জীবন তো থেমে যাবে না', রাজনীতির ধাক্কা কাটিয়ে আবার ক্যামেরার সামনে সায়ন্তিকা

বরাহনগরের নতুন বিধায়ক সজল ঘোষ সম্পর্কে কোনও মন্তব্য করতে চান কি না, সেই প্রশ্নেও নিরপেক্ষ অবস্থান নিয়েছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, জনতার রায়কে তিনি সম্মান করেন এবং এ বিষয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন মনে করছেন না।

'জীবন তো থেমে যাবে না', রাজনীতির ধাক্কা কাটিয়ে আবার ক্যামেরার সামনে সায়ন্তিকা

অভিনেত্রীর মতে, পরাজয় জীবনের শেষ কথা নয়। মানুষের কাছে তাঁর যে পরিচিতি তৈরি হয়েছে, তার মূল ভিত্তি অভিনয়। তাই আগামী দিনে সেই জগতেই আরও বেশি করে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। বর্তমানে পর্দায় প্রত্যাবর্তনের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সায়ন্তিকা। তার কথায় – “জীবন তো থেমে যাবে না। এই পরাজয় মানে জীবন শেষ হয়ে গেল, সেটা তো নয়। আমার যে পেশা, যার সূত্রে আমার পরিচিতি— সেই দিকেই মন দিতে চাই।”

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক