ট্রোলিং ও অশ্লীল আক্রমণে ক্ষুব্ধ কুনিকা সদানন্দ, বললেন— ‘নারী হয়ে জন্মানোটাই পাপ’

বলিউড অভিনেত্রী Kunika Sadanand দীর্ঘদিন ধরেই নিজের স্পষ্ট বক্তব্য এবং সামাজিক-রাজনৈতিক নানা ইস্যুতে সরব থাকার জন্য পরিচিত। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে যে ধরনের কুরুচিকর আক্রমণ শুরু হয়েছে, তাতে গভীরভাবে আঘাত পেয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন— এই দেশে নারী হয়ে জন্মানোই যেন অপরাধ।

ঘটনার শুরু একটি এক্স পোস্টকে কেন্দ্র করে। সেখানে কুনিকার অভিনীত একটি পুরনো ছবির দৃশ্য শেয়ার করা হয়। ভিডিও ক্লিপটিতে অভিনেতা Amrish Puri-র সঙ্গে একটি রোম্যান্টিক দৃশ্যে দেখা যায় কুনিকাকে। সেই পোস্টে দাবি করা হয়, যিনি নিয়মিত আদর্শ ও নীতির কথা বলেন এবং রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেন, তিনিই এমন দৃশ্যে অভিনয় করেছিলেন।

পোস্টটি ভাইরাল হতেই অভিনেত্রীকে ঘিরে শুরু হয় কটাক্ষ, ব্যক্তিগত আক্রমণ এবং অশ্লীল মন্তব্যের বন্যা। বহু ব্যবহারকারী তাঁর অভিনীত দৃশ্যকে কেন্দ্র করে অপমানজনক ভাষা ব্যবহার করতে থাকেন। যদিও কিছু মানুষ কুনিকার পাশে দাঁড়িয়ে এই ধরনের ট্রোলিংয়ের প্রতিবাদও জানান। এক নারী ব্যবহারকারী কুনিকাকে উদ্দেশ্য করে করা কয়েকটি কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে ট্রোলারদের আচরণের সমালোচনা করেন।

কিন্তু তাতেও পরিস্থিতি থামেনি। অভিনেত্রীর পুরনো সিনেমার বিভিন্ন ক্লিপ ছড়িয়ে দিয়ে তাঁকে আরও আক্রমণ করা হয়। এক ব্যক্তি লেখেন, অভিনয়ের নামে যা দেখানো হয়েছে, তা নাকি শুধুই ‘কামবাসনা’। পাশাপাশি ইঙ্গিত করা হয়, টাকার জন্য এমন অভিনয় করা হলে আরও বড় ধরনের কাজও করা সম্ভব।

এই ঘটনার পরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন কুনিকা। তিনি লেখেন, এ দেশে নারীদের উপর অত্যাচার যেন স্বাভাবিক হয়ে উঠেছে। তাঁদের অপমান, হেনস্থা, গালিগালাজ, সহিংসতা— সব কিছুই যেন মেনে নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।

বর্তমানে এই ঘটনা ঘিরে নেটমাধ্যমে জোর চর্চা চলছে। অনেকেই কুনিকার পাশে দাঁড়িয়ে অনলাইন ট্রোলিং ও নারীবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক