Payel: ছয় গজের সৌন্দর্য্যে ঝলমলিয়ে উঠলেন পায়েল, কী প্রতিক্রিয়া ভক্তদের? জানুন

Payel: ছয় গজের সৌন্দর্য্যে ঝলমল করে উঠলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী পায়েল সরকার (Payel)। হয়তো অনেকেই জানেন কথিত আছে ‘শাড়িতেই নারী’ অর্থাৎ শাড়ি পরলে নারীরা অনেক বেশি পরিণত হয়ে ওঠে। তারা যে কোনো ধরনের পোশাকে পরুক না কেন সব থেকে সুন্দরী লাগে শাড়িতে।

আর এই বিষয়টি প্রযোজ্য এই অভিনেত্রীর ক্ষেত্রেও। যদিও বেশিরভাগ সময় তাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়। মূলত নিজের স্বাচ্ছন্দ্য এবং কাজের সূত্র থেকেই ওয়েস্টার্ন পোশাক পরতে হয়। তবে তাকে সবথেকে সুন্দর লাগে দেখতে শাড়িতেই। এদিন একটি হালকা সবুজ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি।

যেখানে এক কথায় তাকে লাগছিলো অপরূপা। সাথে মানানসই গয়না ও মেকআপ তাকে ভীষণই সৌন্দর্য্য দান করেছিল এই লুকটিতে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ছয় গজের সৌন্দর্য্য।’ অনেকেই এই ক্যাপশনটি ব্যবহার করে থাকেন শাড়ির প্রতি তাদের ভালোবাসা বোঝানোর জন্য।

পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। প্রত্যেকেই বলছেন তাকে অন্য পোশাকের থেকে শাড়িতে সব থেকে বেশি সুন্দরী লাগে দেখতে। এছাড়া অন্যান্য মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। উল্লেখ্য, খুব অল্প বয়সেই টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন তিনি।

কাজ করেছেন, ‘আই লাভ ইউ’, ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’, ‘বোঝেনা সে বোঝেনা’র মতন একাধিক সুপারহিট সিনেমায়। যার মাধ্যমে ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। এরপর ব্যক্তিগত জীবন নিয়েও নানান সময় চর্চায় উঠে আসতেন। তবে এখনো পর্যন্ত তিনি বিবাহের জন্য সঠিক মানুষ চয়ন করতে পারেননি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক