বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রোশনি ভট্টাচার্য এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। সোশাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মা হওয়ার আনন্দের খবর। ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রকে পটভূমি করে স্বামী তুর্য সেন-এর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাচ্ছেন অভিনেত্রী। সেই আবেগঘন মুহূর্তেই তিনি জানান, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
ছোটপর্দার জনপ্রিয় মুখ হিসেবে একসময় নিয়মিত অভিনয় করেছেন রোশনি। সিনেমাতেও কাজ করেছেন তিনি। পরিচালক পথিকৃৎ বসু-র ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী-তে তাঁর অভিনয় নজর কেড়েছিল। পরে কিছু সময়ের জন্য অভিনয় জগত থেকে দূরে থাকলেও, ফের টেলিভিশনে প্রত্যাবর্তন করেছিলেন ধারাবাহিক ভোলেবাবা পার করেগা-র মাধ্যমে। যদিও সেই ধারাবাহিক বেশিদিন চলেনি।
ব্যক্তিগত জীবনে ২০২২ সালে তুর্য সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোশনি। চার বছরের দাম্পত্য জীবনের পর এবার তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি। বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই দম্পতি।
সেখান থেকেই শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আনন্দে ভরপুর একান্ত মুহূর্ত। ভিডিও প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা নেমেছে সোশাল মিডিয়ায়।
সাম্প্রতিক সময়ে একাধিক তারকা অভিনব উপায়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছেন। অভিনেত্রী রূপসা, দীপিকা পাড়ুকোন, পূজা এবং কোয়েল মল্লিক-ও ভিন্নধর্মী ঘোষণার মাধ্যমে অনুরাগীদের চমকে দিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন রোশনি ভট্টাচার্যও।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.