পরিশ্রম করে উপার্জন করলেও অনেকের হাতেই টাকা স্থায়ী হয় না। অপ্রয়োজনীয় খরচ, সংসারে অশান্তি কিংবা মানসিক চাপ যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে। বাস্তুশাস্ত্র মতে, এর পিছনে অনেক সময় দায়ী থাকে আমাদেরই কিছু দৈনন্দিন অভ্যাস। অজান্তেই করা এই কাজগুলি ঘরের ইতিবাচক শক্তিকে কমিয়ে দেয় এবং আর্থিক স্থিতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।
খাবারের থালায় হাত ধোয়ার অভ্যাস
অনেকেই খাওয়া শেষ হওয়ার পর এঁটো থালাতেই হাত ধুয়ে ফেলেন। বাস্তুশাস্ত্রে এই অভ্যাসকে অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এতে অন্নের অসম্মান করা হয় এবং ঘরের সুখ-সমৃদ্ধির উপর বিরূপ প্রভাব পড়তে পারে।
ছেঁড়া বা পুরনো অন্তর্বাস ব্যবহার
বাস্তু মতে, অত্যন্ত পুরনো বা ছেঁড়া অন্তর্বাস দীর্ঘদিন ব্যবহার করা শুভ নয়। এটি ব্যক্তির আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তিকেও প্রভাবিত করতে পারে। পাশাপাশি অর্থভাগ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ে বলে অনেকে মনে করেন।
নোংরা বা ছেঁড়া বিছানার চাদর
ঘরের পরিবেশ পরিষ্কার ও পরিপাটি রাখা বাস্তুশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। ছেঁড়া বা অপরিচ্ছন্ন চাদর ব্যবহার করলে ঘরে নেতিবাচক শক্তি বাড়তে পারে। এর ফলে মানসিক অশান্তির পাশাপাশি আর্থিক চাপও বাড়তে পারে বলে ধারণা।
রাতে বাসন না মেজে ফেলে রাখা
অনেকেই ক্লান্তির কারণে রাতের এঁটো বাসন সিঙ্কে জমিয়ে রেখে ঘুমিয়ে পড়েন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই অভ্যাস সংসারের শান্তি নষ্ট করতে পারে। এমনকি কর্মজীবনেও বাধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে বলে মনে করা হয়।
*Vastu: দাম্পত্যে অশান্তি বাড়াচ্ছে ঘরের বাস্তুদোষ? সুখী দাম্পত্যের জন্য বদলান এই ভুল অভ্যাসগুলি
দরজার সামনে জুতো রাখা
বাড়ির প্রধান দরজার সামনে জুতো বা স্যান্ডেল ছড়িয়ে রাখা অনেক বাড়িতেই দেখা যায়। তবে বাস্তুমতে, এটি শুভ শক্তির প্রবেশে বাধা সৃষ্টি করে। তাই দরজার সামনে অগোছালো ভাবে জুতো না রাখার পরামর্শ দেওয়া হয়।
মানিব্যাগে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা
পুরনো বিল, অপ্রয়োজনীয় কাগজ বা ভাঙা জিনিস মানিব্যাগে জমিয়ে রাখলে অর্থের প্রবাহে বাধা আসে বলে বিশ্বাস করা হয়। তাই মানিব্যাগ সবসময় পরিষ্কার ও গোছানো রাখা ভাল।
*Vastu: বাস্তু মেনে বাড়িতে রাখুন স্ফটিকের এই ৫ পশুপাখির মূর্তি, দূর হবে অর্থচিন্তা ও দাম্পত্য কলহ
বাস্তুশাস্ত্রের এই ধারণাগুলি মূলত ঘরের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার উপর জোর দেয়। নিয়মিত কিছু ছোট অভ্যাস বদলালেই সংসারে ইতিবাচক পরিবর্তন অনুভব করা যেতে পারে বলে মত অনেকের।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.