ভালোবাসা বাড়িয়ে ওজন কমানোর টিপস দিলেন রাজা-মধুবনী, ভাইরাল ভিডিয়ো

টলিউডের পরিচিত দম্পতি রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী বরাবরই তাঁদের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের জন্য অনুরাগীদের কাছে আলোচনার কেন্দ্রে থাকেন। অভিনয়ের পাশাপাশি সংসার, সন্তান এবং ব্যবসা—সব কিছু সামলিয়েও তাঁরা সামাজিক মাধ্যমে নিজেদের নানা মুহূর্ত ভাগ করে নেন। সম্প্রতি তাঁদের একটি নতুন ভিডিও নেটমাধ্যমে বিশেষভাবে নজর কেড়েছে।

রাজা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মজার ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, একটি ক্যাফেতে পাশাপাশি বসে সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। মধুবনী প্রথমে কোল্ড কফিতে চুমুক দেন, পরে সেই একই গ্লাস রাজাকে এগিয়ে দেন। এরপর দু’জনে মিলে ব্রাউনি ও আইসক্রিমও ভাগ করে খান। ভিডিওটির আবহে ব্যবহার করা হয় জনপ্রিয় গান ‘তেরে নয়না’।

ভিডিয়োর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল রাজার ক্যাপশন। মজার ছলে তিনি লেখেন, “প্রেম বাড়বে, ওজন কমবে।” এই এক লাইনের মন্তব্যেই নেটিজেনদের মন জিতে নিয়েছেন তাঁরা। অনুরাগীদের অনেকেই কমেন্টে জানিয়েছেন, রাজা-মধুবনীর সহজ ও প্রাণখোলা সম্পর্ক তাঁদের খুবই ভালো লাগে।

এই জুটির পরিচয় হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা ডট কম-এর সেটে। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব, পরে প্রেম এবং বিয়ে। বর্তমানে তাঁদের পরিবারে রয়েছে ছেলে কেশবও। অভিনয়ের বাইরে মধুবনী এখন নিজের পার্লার, ভ্লগ এবং পরিবার নিয়ে ব্যস্ত। অন্যদিকে রাজা ধারাবাহিক এবং মঞ্চের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সময়ের সঙ্গে নানা সমালোচনা ও ট্রোলের মুখোমুখি হলেও তাঁরা সবসময় একে অপরের পাশে থেকেছেন। তাই অনুরাগীদের একাংশ মনে করেন, তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়া।

কাজের ক্ষেত্রেও নতুন চমক আনতে চলেছেন এই জুটি। খুব শীঘ্রই তাঁরা একসঙ্গে যাত্রামঞ্চে ফিরছেন। তাঁদের নতুন যাত্রাপালার নাম কুঁড়ে ঘরে রাজকন্যা। পাশাপাশি রাজাকে শেষবার দেখা গিয়েছিল চিরসখা ধারাবাহিকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক