রণবীর সিংহকে ‘নিষিদ্ধ’ ঘোষণা! ডন ৩ বিতর্কে বড় ধাক্কা, কতটা ক্ষতি হতে পারে অভিনেতার?

বলিউড অভিনেতা Ranveer Singh ফের বিতর্কের কেন্দ্রে। একদিকে ‘ধুরন্ধর’ ছবির সাফল্য উপভোগ করছেন তিনি, অন্যদিকে আচমকাই তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নিল এফডব্লিউআইসিই বা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। ‘ডন ৩’ ছবিকে ঘিরে তৈরি হওয়া জটিলতার জেরেই অভিনেতাকে কার্যত ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে সংগঠনটি।

সূত্রের খবর, Farhan Akhtar পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি Don 3-তে অভিনয়ের জন্য আগে সম্মতি দিয়েছিলেন রণবীর। ২০২৩ সালে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে শুটিং শুরুর আগেই নাকি তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। অভিযোগ, তত দিনে প্রযোজনা সংস্থা Excel Entertainment প্রায় ৪৫ কোটি টাকা খরচ করে ফেলেছিল।

এই আর্থিক ক্ষতির অভিযোগ নিয়েই এফডব্লিউআইসিই-র দ্বারস্থ হয় প্রযোজনা সংস্থা। সংগঠনের দাবি, রণবীর সমস্যা মেটাতে সহযোগিতা করেননি। সেই কারণেই তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকতে পারে।

এফডব্লিউআইসিই আসলে কী?

এফডব্লিউআইসিই ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অন্যতম বৃহৎ সংগঠন। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা মূলত টেকনিশিয়ান ও বিভিন্ন কলাকুশলীদের স্বার্থরক্ষার কাজ করে। সংগঠনের আওতায় রয়েছেন স্পটবয়, মেকআপ আর্টিস্ট, লাইটম্যান, জুনিয়র আর্টিস্ট, স্টান্ট পারফর্মার, সম্পাদক, সহকারী পরিচালক-সহ বহু কর্মী।

চলচ্চিত্র নির্মাণে এই কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সংগঠন কোনও শিল্পীর বিরুদ্ধে অবস্থান নিলে তার প্রভাব পড়তে পারে সিনেমার কাজেও। যদিও উল্লেখযোগ্য বিষয় হল, এফডব্লিউআইসিই সরাসরি অভিনেতাদের সংগঠন নয়। বলিউডের অধিকাংশ তারকাই যুক্ত রয়েছেন CINTAA-র সঙ্গে।

রণবীরের উপর কতটা প্রভাব পড়তে পারে?

আইনগত ভাবে রণবীর সিংহের উপর সরকারি কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। তাই তিনি অভিনয় চালিয়ে যেতে পারবেন। তবে সমস্যা তৈরি হতে পারে প্রযোজনা ও শুটিং পর্যায়ে। কারণ কোনও ছবির কাজ এগিয়ে নিয়ে যেতে বিপুল সংখ্যক টেকনিশিয়ানের প্রয়োজন হয়। তাঁরা কাজ না করলে বড় বাজেটের ছবিও থমকে যেতে পারে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, বিষয়টি দীর্ঘমেয়াদে গেলে অভিনেতার ভবিষ্যৎ প্রজেক্টে প্রভাব পড়তে পারে। আবার অন্যদের মতে, বলিউডে এ ধরনের বিরোধ অনেক সময় আলোচনার মাধ্যমেই মিটে যায়।

মন্দিরে রণবীর, কী প্রার্থনা অভিনেতার?

এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার কর্নাটকের বিখ্যাত Chamundeshwari Temple-এ পুজো দিতে দেখা যায় রণবীরকে। কয়েক মাস আগে কর্নাটকের দেবদেবীদের অপমান করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি সেই অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পরই তিনি মন্দিরে যান বলে জানা গিয়েছে।

তবে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেও ‘নিষিদ্ধ’ হওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। পরে তাঁর মুখপাত্র জানান, রণবীর পুরো ইন্ডাস্ট্রি এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত প্রত্যেককে সম্মান করেন। সেই কারণেই তিনি প্রকাশ্যে কোনও বিতর্কে জড়াতে চাননি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ইস্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল অনুরাগীর দাবি, রণবীরের সাম্প্রতিক সাফল্যই তাঁকে টার্গেট করার কারণ। আবার অন্য অংশের মত, কোনও ছবিতে সম্মতি দেওয়ার পর হঠাৎ সরে দাঁড়ানো ঠিক নয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক