Sohini: মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর

Sohini-Shovan: মা হতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগে এমনই সুখবর উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু ঘোষণা করেনি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে খুব শীঘ্রই হয়তো সেই খবর ভাগ করে নেবেন সকলের সাথে।

২০২৪ সালে ভীষণই ঘরোয়াভাবে গাঁটছড়া বেঁধেছিলেন শোভন গাঙ্গুলী এবং সোহিনী সরকার। কাছের মানুষদের উপস্থিতিতে সামান্য কিছু নিয়ম মেনে সারা জীবনের জন্য একসাথে পথ চলার অঙ্গীকার নিয়েছিলেন তারা। যদিও শোভন সোহিনীর তুলনায় বেশ ছোট তবে তা ভালোবাসার পথে বাধা হয়নি।

একাধিক ঝড়-ঝাপটা, চড়াই-উতরাই সামলে একে অপরের হাত ধরেছিলেন তারা। এবার সেই সংসারে আসতে চলেছে নতুন সদস্য। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে বর্তমানে অভিনেত্রীকে বেশ ঢিলেঢালা পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

ইতিমধ্যেই তার একাধিক কাছের বন্ধু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই জুটি এখনই জনসমক্ষে আনতে চাইছেন না এই সুখবর। তাইতো কিছুটা সময় নিচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসতে খুশি হয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

শোনা যায় চলতি বছরের শুরু থেকেই নাকি সন্তানের পরিকল্পনা করছিলেন তারা। সেই মতোই সবটা সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাস পরে নতুন সদস্যের আগমন হবে তাদের সংসারে। অন্যদিকে শেষবার অভিনেত্রীকে দেখা দিয়েছে ‘ফেরা’ সিনেমায়। যদিও তার প্রিমিয়ারে অনুপস্থিত ছিলেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক