পুজোর শহরে ঠোঁটে ঠোঁট কাঞ্চন-শ্রীময়ীর! ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা নেটপাড়ায়

দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা শহর। উৎসবের মরশুমে একান্তে সময় কাটাতে ব্যস্ত তারকা দম্পতিরাও। আর সেই আবহেই ফের চর্চায় উঠে এলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তৃতীয়ার সন্ধ্যায় সন্তানদের ছেড়ে ডিনার ডেটে গেলেন তাঁরা। সেখান থেকেই স্বামীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শ্রীময়ী। একটি ছবিতে দেখা গেল, ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মগ্ন দম্পতি। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিলেও নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের।

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের সম্পর্ক নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। দু’জনের বয়সের বিস্তর ফারাক থেকে শুরু করে কাঞ্চনের আগের দাম্পত্য জীবন, নানা বিষয়েই বারবার সমালোচনার মুখে পড়েছেন তাঁরা। তবে সেই সমস্ত বিতর্ককে উপেক্ষা করেই একসঙ্গে সংসার করছেন এই তারকা দম্পতি। ইতিমধ্যেই তাঁদের পরিবারে এসেছে দুই সন্তান। কিন্তু বাবা-মা হওয়ার পরেও একে অপরের প্রতি ভালোবাসা যে অটুট, তা আরও একবার বুঝিয়ে দিলেন তাঁরা।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। ছবিগুলিতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর বাগানে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। একটি ছবিতে পরস্পরকে চুম্বন করতে দেখা গিয়েছে দম্পতিকে। অন্য একটি ছবিতে ধরা পড়েছে তাঁদের হাতের স্পর্শ। সব মিলিয়ে ভালোবাসার মুহূর্তেই ধরা দিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী।

ছবিগুলির সঙ্গে আবেগঘন ক্যাপশনও লিখেছেন অভিনেত্রী। শ্রীময়ীর কথায়, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’ স্বামীর প্রতি ভালোবাসার এমন প্রকাশ ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে শ্রীময়ীর পোস্টের কমেন্ট বক্সে শুধুই ভালোবাসার বার্তা আসেনি। বরং নেটিজেনদের একাংশ তাঁদের সম্পর্ক নিয়ে ফের কটাক্ষ করতে শুরু করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘দাদু আর নাতনি, বেস্ট জোরি অফ দা ইয়ার।’ অন্য এক নেটিজেনের কটাক্ষ, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হওয়ার।’ আবার কেউ লিখেছেন, ‘আগে আরও দু’জনের আত্মা জড়িয়ে ছিল।’

উল্লেখ্য, কাঞ্চন মল্লিকের আগেও দু’বার বিয়ে হয়েছে। তাঁর দ্বিতীয় দাম্পত্যে সন্তানও রয়েছে। ফলে শ্রীময়ীর সঙ্গে তাঁর বিয়ে নিয়ে একসময় বিস্তর আলোচনা হয়েছিল। বয়সের ফারাক নিয়েও কম সমালোচনা সহ্য করতে হয়নি এই দম্পতিকে। তবে তাঁদের সাম্প্রতিক ছবি দেখে স্পষ্ট, নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিতে পিছপা নন তাঁরা।

চলতি সপ্তাহেই বিগ বসের ঘরে সৌরভ দাস?
চলতি সপ্তাহেই বিগ বসের ঘরে সৌরভ দাস?

নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের মাঝেও কাঞ্চন ও শ্রীময়ী নিজেদের মতো করেই জীবন কাটাচ্ছেন। সমালোচনার জবাব কথায় না দিয়ে ভালোবাসার মুহূর্ত ভাগ করে নেওয়াই যেন তাঁদের বার্তা। তাই পুজোর মরশুমে এই তারকা দম্পতির ঘনিষ্ঠ ছবি ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে নেটপাড়া।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক