বিশ্বকাপের মঞ্চে কেটি-জাস্টিনের রোম্যান্স! প্রকাশ্য চুম্বনে তোলপাড় নেটদুনিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, বিনোদন জগতের অনুরাগীদেরও বিশেষভাবে আকর্ষণ করেছে। ক্রীড়া আর গ্ল্যামারের এই মহামঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত এবং প্রকাশ্য উপস্থিতি নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। প্রথমে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্কের জল্পনা তৈরি হয়। পরে বিভিন্ন অনুষ্ঠান এবং জনসমক্ষে যুগল উপস্থিতি সেই জল্পনাকে আরও জোরালো করে। সময়ের সঙ্গে সঙ্গে দু’জনের সম্পর্ক নিয়ে আর কোনও রাখঢাক থাকেনি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সুখের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে জনপ্রিয় এই গায়িকাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেটি পেরি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছিলেন। সম্পর্ক প্রকাশ্যে আসার পর নিউ ইয়র্কের একটি চলচ্চিত্র উৎসবে তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে রেড কার্পেটে হাঁটেন। সেই মুহূর্তও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি যেন সবকিছুকেই ছাপিয়ে যায়। ক্যালিফোর্নিয়ার ইংগলউডে অবস্থিত সোফাই স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেন কেটি পেরি। ঝলমলে রুপালি পোশাকে তাঁর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষভাবে আলোচনায় আসে ‘ওয়ান্ডার’ গানটির পরিবেশনা, যেখানে তাঁর সঙ্গে অংশ নেয় নরওয়ের এক কিশোর শিল্পী।

অনুষ্ঠান শেষে ঘটে আরও একটি বহুল আলোচিত ঘটনা। পারফরম্যান্স শেষ হওয়ার পর কেটিকে দ্রুত জাস্টিন ট্রুডোর কাছে যেতে দেখা যায়। এরপর তাঁদের উষ্ণ আলিঙ্গন এবং ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই দৃশ্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। স্টেডিয়ামের গ্যালারিতে পাশাপাশি বসে খেলা দেখা, হাতে হাত রেখে সময় কাটানো এবং একে অপরের সঙ্গে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত আচরণ তাঁদের সম্পর্কের দৃঢ়তারই ইঙ্গিত দিয়েছে বলে মনে করছেন অনেকে।

ফিফা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর উপস্থিতি তাই কেবল ক্রীড়া নয়, বিনোদন ও তারকাজগতের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। তাঁদের রোম্যান্টিক মুহূর্তের ছবি ও ভিডিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে ভক্তদের কৌতূহলও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক