Recipe: ছুটির দুপুরে জমিয়ে দিন এঁচোড়-পোস্ত, সহজ রেসিপিতে নিরামিষেই মিলবে মাংসের স্বাদ

কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের স্বাদ অনেকের কাছেই বিশেষ প্রিয়। এর অনন্য গঠন ও স্বাদের জন্য একে অনেকেই নিরামিষের মাংস বলে থাকেন। দৈনন্দিন রান্নায় একটু ভিন্নতা আনতে চাইলে পোস্তর সঙ্গে এঁচোড়ের এই যুগলবন্দি হতে পারে চমৎকার পছন্দ। ছুটির দুপুর বা রাতের খাবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এই পদ সহজেই মন জিতে নেবে।

উপকরণ
*২৫০ গ্রাম এঁচোড় (ছোট টুকরো করা)

ছুটির দুপুরে জমিয়ে দিন এঁচোড়-পোস্ত, সহজ রেসিপিতে নিরামিষেই মিলবে মাংসের স্বাদ
ছুটির দুপুরে জমিয়ে দিন এঁচোড়-পোস্ত, সহজ রেসিপিতে নিরামিষেই মিলবে মাংসের স্বাদ

*৪ টেবিল চামচ পোস্ত
*সর্ষের তেল পরিমাণমতো
*১টি দারচিনি
*৪টি এলাচ
*৪টি লবঙ্গ
*এক চিমটে জিরে
*১ চা চামচ আদা-রসুন বাটা
*আধ চা চামচ লঙ্কাগুঁড়ো
*আধ চা চামচ হলুদগুঁড়ো
*আধ চা চামচ জিরেগুঁড়ো
*স্বাদমতো নুন
*৩টি কাঁচালঙ্কা
*এক চিমটে গরম মশলার গুঁড়ো

প্রস্তুত প্রণালী
প্রথমে এঁচোড় ছোট টুকরো করে কেটে হালকা সেদ্ধ করে নিন। অন্যদিকে সামান্য জল দিয়ে পোস্ত ভালোভাবে বেটে মসৃণ পেস্ট তৈরি করুন।
কড়াইয়ে সর্ষের তেল গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ ও জিরে ফোড়ন দিন। এরপর সেদ্ধ এঁচোড় দিয়ে কয়েক মিনিট নেড়ে ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা যোগ করে কষিয়ে নিন।
এবার পোস্তবাটা, লঙ্কাগুঁড়ো, হলুদ ও জিরেগুঁড়ো একসঙ্গে মিশিয়ে কড়াইয়ে দিন। প্রয়োজনে পোস্ত বাটার পাত্রে সামান্য জল দিয়ে সেই জলও মিশিয়ে নিতে পারেন।
নুন ও কাঁচালঙ্কা দিয়ে ধীরে ধীরে মশলা ভালোভাবে কষিয়ে নিন, যাতে পোস্তর কাঁচা ভাব দূর হয়ে যায়। এরপর প্রয়োজনমতো জল দিয়ে ঢেকে কম আঁচে প্রায় ১৫ মিনিট রান্না করুন।
সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আরও এক মিনিট রেখে নামিয়ে নিন। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এঁচোড়-পোস্তের আসল স্বাদ উপভোগ করা যাবে।

এই সহজ নিরামিষ পদটি নিয়মিত আলু বা পটলের পোস্তর বদলে নতুনত্ব এনে দিতে পারে আপনার খাবারের মেনুতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক