Mouni: তিনি পালিয়ে বেড়াচ্ছেন, যদিও তিনি প্রাণবন্ত! প্রাণবন্ত এক তরুণী যিনি দুষ্টুমি করে বেড়াচ্ছেন সচরাচর। এবার হয়তো ভাবছেন কেন এমন কথা বলা হচ্ছে? আসলে সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করে এমনই ক্যাপশন লিখেছেন মৌনি রায় (Mouni)। বর্তমানে একটু বেশিই রহস্যজনক পোস্ট করে চলেছেন তিনি।
আসলে বিচ্ছেদের পর থেকে আরও বেশি আত্মবিশ্বাসী ও সাহসী হয়ে উঠেছেন এই অভিনেত্রী। সচরাচর পোস্ট করছেন নানান ধরনের ছবি। যার বেশিরভাগ গুলোতে রীতিমতো ঝলমল করতে দেখা যাচ্ছে তাকে। সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে সাদা ও সোনালী রঙের একটি শাড়ি। সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছবিগুলি তোলা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘এক পলাতক, দুষ্টু ও প্রাণবন্ত তরুণী।’ আসলেও তাই তার চোখেমুখে ফুটে উঠেছে এক প্রাণবন্ত চঞ্চলতা। যা ভীষণই পছন্দ করেছেন নেটিজেনরা।
আসলে তিনি ছবিগুলি পোস্ট করার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন বিচ্ছেদের পরও তিনি একাই ভালো রয়েছেন। একাই ভালো থাকতে শিখে গিয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার ভালো থাকার জন্য অন্য কারোর প্রয়োজন নেই। তার এই আত্মবিশ্বাসী ঘোষণা মনে ধরেছে সকলের।
View this post on Instagram
তাইতো পোস্ট করতে ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন নিজের চেহারা এতটাই মেইন্টেন করে রেখেছেন তিনি। যে বয়সের বিন্দুমাত্র ছাপ পড়েনি সেখানে বরং আরো বেশি তার ঔজ্জ্বল্য এসেছে তার চেহারায়। হয়তো মানসিক দিক দিয়ে বর্তমানে ভীষণই খুশি রয়েছেন, তাই এতোটা পরিবর্তন এসেছে সৌন্দর্য্যে।

Sudeshna has been writing entertainment reports since 2021.