Shreya: সম্প্রতি এবার রাজকন্যার বেশে ধরা দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। আরো একবার সকলকে বুঝিয়ে দিলেন গানের পাশাপাশি লাবণ্যের দিক দিয়ে তিনি হার মানাতে পারেন অন্যদের। এমনকি অনেকে এও বলছেন তিনি টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীদের গোল দিতে পারেন গুণে গুণে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় থাকেন শ্রেয়া। মূলত নিজের বিভিন্ন ফটোশ্যুট, বিভিন্ন গানের আগাম ঘোষণা করেন তিনি সেখানে। এছাড়াও দেশ-বিদেশে হওয়া নানান কনসার্টের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলি ভাগ করে নেন অনুরাগীদের সাথে। যেগুলি দেখে এক কথায় মুগ্ধ হয়ে যান সকলে।
সেরকমই কিছু ছবি সম্প্রতি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তাকে দেখা গিয়েছে শ্বেত-শুভ্র পোশাকে। হাতে রয়েছে কিছু গোলাপ ফুল। এমন পোশাক তিনি পরেছেন যা দেখে মনে হচ্ছে কোনো রাজকুমারী। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “রূপকথার মতো প্রাণশক্তি, আর এমন এক হৃদয় যা জানে গল্পটা এখনও লেখা হচ্ছে।”
অনুরাগীরাও এমনটাই বলছেন। কোনো রূপকথার রাজকন্যার মতনই তাকে লাগছে দেখতে। এছাড়াও ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে। প্রত্যেকে তার সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে গিয়েছেন। উল্লেখযোগ্য, গানে যেমন তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন তেমনি তার সাধারণ ব্যবহার নজর কাড়ে সকলের।
সাফল্যের শীর্ষে পৌঁছেও এখনো তার মধ্যে কোনোরকম ঔদ্ধত্য বা অহংকারের ছাপ দেখা যায়নি। বরং খুব সাধারণ মানুষের মতন বাঁচতে পছন্দ করেন তিনি। যে বিষয়টা তাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলে অনুরাগীমহলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.