Priyanka Sarkar: খুব অল্প বয়সেই ভালোবেসে বিয়ে করেছিলেন সহ-অভিনেতাকে। সুখের ছিল সংসার। যেখানে সুখের পরিমাণ কিছুটা বাড়িয়ে জন্ম নেয় প্রথম সন্তান সহজ। তবে তার জীবন অতটা সহজভাবে পরিকল্পনা করেননি ঈশ্বর। এরপর সম্পর্কে আবির্ভাব হয় তৃতীয় ব্যক্তির।
বিচ্ছেদের পথে হেঁটে ছিলেন প্রিয়াঙ্কা (Priyanka)। তবে ছেলের মুখের দিকে তাকিয়ে ফের একসঙ্গে থাকতে শুরু করেছিলেন স্বামী রাহুল ব্যানার্জির সাথে। তবে ঈশ্বরের পরিকল্পনা কিন্তু অন্যরকম ছিল। তিনি চেয়েছিলেন এই অভিনেত্রীকে আরো বেশি সাহসী ও আত্মবিশ্বাসী করতে। তাইতো একের পর এক ঝড়-ঝাপটা নিয়ে এসেছেন তার জীবনে।
সকলে জানেন কয়েক মাস আগে দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রাহুল। এরপর ছেলেকে নিয়ে একপ্রকার একা হয়ে গিয়েছেন তিনি। তবে আত্মবিশ্বাস কমেনি বিন্দুমাত্র। এই কঠিন সময় পেরিয়ে নিজের মতন করে জীবনটা বাঁচতে শুরু করেছেন। কাজ থেমে থাকেনি। একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে চলেছেন।
সাথে রয়েছে সাহসী ফটোশ্যুট। সেরকমই একটি উজ্জ্বল ফটোশ্যুটের কিছু ছবি তুলে ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো আলো ছড়িয়ে দিয়েছিলেন তিনি। ছবিতে তার পরনে রয়েছে সাদা রংয়ের একটি লেহেঙ্গা। খুব সামান্য মেকআপ ও গয়নায় সেজে উঠেছিলেন এই অভিনেত্রী।
তবে তাতেই তাকে লাগছে অসামান্যা। ছবিগুলো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রীকে আগের থেকে আরো অনেক কিছু সুন্দরী লাগছে দেখতে। আসলেও তাই। ভেঙেচুরে নিজেকে আবার গড়তে শুরু করেছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.