Mimi: গরমের হাত থেকে বাঁচতে পাহাড়ে পাড়ি! মিমির সাম্প্রতিক পোস্টে মুগ্ধ সকলে

Mimi: পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে পাড়ি দিয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। এদিন সেখান থেকে ভাগ করে নিয়েছেন একগুচ্ছ ছবি। আমরা প্রত্যেকেই জানি দক্ষিণবঙ্গের মানুষেরা গ্রীষ্মের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেতে উত্তরবঙ্গে পাড়ি জমান। কয়েকটা দিন সেখানকার শীতল পরিবেশে কাটিয়ে আসেন।

দক্ষিণবঙ্গে গরমের পরিমাণ এতটাই বেশি যে সেখানে থাকা এক প্রকার দুষ্কর হয়ে ওঠে। এই অবস্থায় কিছুটা সময় একান্তে কাটানোর জন্য উপযুক্ত জায়গা হলো উত্তরবঙ্গ। টলিউডের একাধিক তারকা-সহ সাধারণ মানুষ প্রত্যেকেই পাড়ি দিয়ে থাকেন সেখানে। সেরকমই মিমি চক্রবর্তী চলে গিয়েছিলেন পাহাড়ে বেড়াতে।

পাহাড় তিনি বরাবরই ভালোবাসেন। এর আগেও তার পাহাড়ে ঘোরার অসংখ্য ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেরকমই এবার ভাগ করে নিয়েছেন কিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি পাহাড়ের রাস্তায় হেঁটে চলেছেন, আবার কখনো পেছনে মেঘ রেখে দাঁড়িয়ে রয়েছেন।

চোখেমুখে ফুটে উঠেছে প্রশান্তি। আসলে কাজের চাপ এতটাই থাকে যে নিজের জন্য সময় বের করা মুশকিল হয়ে যায়। সেরকমটাই এই অভিনেত্রীর ক্ষেত্রেও। একের পর এক কাজ, বিজ্ঞাপন, ফটোশ্যুট সবমিলিয়ে বেশ ব্যস্ত থাকেন তিনি। তাই কিছুটা সময় বের করলেই চলে যান বেড়াতে।

সমুদ্র-পাহাড় সবমিলিয়ে ঘুরে আসেন কয়েকটা দিন। যদিও তিনি সিনেমার শ্যুটিংয়ের জন্য গিয়েছেন নাকি ঘুরতে সেই বিষয়ে খোলসা করেননি। তবে মনে করা হচ্ছে তিনি বেড়াতেই গিয়েছেন। কারণ, সিনেমার কথা হলে তিনি সেখানে উল্লেখ করে দিতেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক