Dev: কালো পোশাকে লিফটের ভেতরে ঝড় তুললেন দেব, ভাইরাল ছবি

Dev: কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেতা দেব (Dev)। তাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। প্রত্যেকেই বলছেন এই অভিনেতার জৌলুস ক্রমাগত বেড়েই চলেছে। আমরা সকলেই জানি বর্তমানে একটু বেশি চর্চায় রয়েছেন অভিনেতা। বিশেষ করে নতুন রিয়্যালিটি শোতে সঞ্চালনার দায়িত্ব পাওয়ার পর থেকে তার নামে চর্চা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

অন্যদিকে তিনিও হাতছাড়া করছেন না লাইমলাইটে আসার সুযোগ। সম্প্রতি কালো পোশাকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তাকে একটি লিফটের ভেতরে দেখা গিয়েছে। রীতিমতো গ্ল্যামার ছড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। আর ক্যাপশনে সেই চিরাচরিত, ‘এমনি।’ পোস্ট করা মাত্র ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে।

প্রত্যেকেই বলছেন তাকে দেখে বোঝার উপায় নেই যে বয়স বাড়ছে। ক্রমাগত সময়ের বিপরীত দিকে যেন হাঁটছেন তিনি। এছাড়া অন্যান্য মন্তব্য করতেও দেখা গিয়েছে সকলকে। উল্লেখ্য, টলিউড ইন্ডাস্ট্রিতে বহুবছর ধরে কাজ করে চলেছেন দেব। ইতিমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা।

একইসাথে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে আগামী দিনেও। শুরু হয়েছে সেগুলোর শ্যুটিং। এরইমধ্যে নতুন ঘোষণা করেছিলেন সকলের সামনে। সৌরভ গাঙ্গুলীর পরিবর্তে তাকে দেখা যাবে ‘দাদাগিরি’তে। ইতিমধ্যে সম্প্রচারিত হয়েছে একটি এপিসোড।

যা ভীষণ পছন্দ করেছেন সকলে। অন্যদিকে তার প্রথম পরিচালিত সিনেমা আসতে চলেছে পুজোয়। যেখানে তার বিপরীতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। দীর্ঘ ১০ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন তারা। পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে গিয়ে নতুন শুরু করেছেন এই জুটি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক