Koushani: তিনি মানেই নতুন কিছু অপেক্ষা করে দর্শকদের জন্য। সেরকমই এবার সকলকে চমকে দিলে নতুন লুকে। কথা হচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির (Koushani)। আমরা প্রত্যেকেই জানি এই অভিনেত্রী একের পর এক ঝলমলে ছবি দিয়ে মুগ্ধ করে দেন সকলকে। সেরকমটাই হয়েছে আবার।
এদিন তাকে আরো একবার গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। পরনে লাল রঙের একটি পোশাক, পায়ে হাই হিল। সবমিলিয়ে অসাধারণ লাগছিল তাকে দেখতে। তবে এই প্রথম নয়, মাঝেমধ্যেই এরকম ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান সকলে। আবারও সেরকম মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।
প্রত্যেকের মুখে একটাই কথা তাদের একটাই হৃদয়ে কতবার জয় করবেন এই অভিনেত্রী? এছাড়াও আরো প্রশংসাসূচক মন্তব্য করেছেন সকলে। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। উল্লেখ্য, কীভাবে অনুরাগীদের সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি।
তাইতো তাদের সাথে ভাগ করে নেন বিভিন্ন ছবি, ভিডিও এবং অন্যান্য মুহূর্ত। এই যেমন কিছুদিন আগেই এগারো বছরের প্রেমের বার্ষিকী উদযাপন করেছিলেন বনি সেনগুপ্তের সাথে। সেসব ছবিও তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন সকলে।
অন্যদিকে কাজের দিক দিয়েও কিন্তু সামঞ্জস্য বজায় রেখেছেন কৌশানী। এই যেমন বর্তমানে শ্যুটিং চলছে আগামী সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র। যেখানে তিনি ছাড়া থাকবেন যীশু সেনগুপ্ত, সোহিনী সরকার প্রমুখ। ইতিমধ্যে প্রথম ভাগ বেশ প্রশংসা পেয়েছে। এবার অপেক্ষা দ্বিতীয় ভাগ দেখার।

Sudeshna has been writing entertainment reports since 2021.