Subhasree: বারুইপুরের নৃশংস অপরাধ নিয়ে মুখ খুললেন শুভশ্রী, অসহায়তা প্রকাশ করলেন অভিনেত্রী

Subhasree: বারুইপুরের নৃশংস কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। নিজে একজন মহিলা এবং মা হয়ে আশঙ্কা প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিলেন শাস্তির অভাবেই এমন অপরাধ করার প্রবণতা বেড়ে চলেছে। এদিন একটি লম্বা পোস্ট করেন অভিনেত্রী।

যেখানে লেখেন “শিশু থেকে বৃদ্ধা-কোনও বয়সই আজ আর নিরাপদ নয়। এই বিকৃত মানসিকতার মানুষগুলো থামছে না, আর থামবেও না, যতদিন না তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শাস্তির অভাবই তাদের আরও বেপরোয়া করে তুলছে বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস জোগাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ, রাস্তায় নেমে বিক্ষোভ-সবই হচ্ছে। কিন্তু তারপরও যেন কিছুই বদলায় না। প্রতিদিন কোথাও না কোথাও পরিচিত কিংবা অচেনা কোনও নারী এমন নৃশংসতার শিকার হচ্ছেন। একের পর এক ঘটনা ঘটেই চলেছে।

বারুইপুরের ঘটনাও আমাদের আবার মনে করিয়ে দিল, আমরা এখনও কতটা অসহায়। প্রশ্ন একটাই-এর শেষ কোথায়? আর কত নিরীহ নারীকে এই বর্বরতার শিকার হতে হবে? আর কত পরিবার ধ্বংস হয়ে যাবে? এই প্রশ্নগুলো এখন শুধু ক্ষোভ নয়, গভীর যন্ত্রণা হয়ে মনে জমে আছে। এমন একটি সমাজের অপেক্ষায় আছি, যেখানে অপরাধীরা ভয় পাবে, আর নারীরা ভয়মুক্ত হবে।”

আসলেও তাই। সময় বাড়ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, মানুষ এগিয়ে চলেছে। তবে সে প্রাচীন বর্বরতাও যেন পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ইতিমধ্যে গোটা দেশজুড়ে ঘটে গেছে এমন মর্মান্তিক ঘটনা। এই অবস্থায় প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তির। যাতে অপরাধীরা কল্পনাতেও এমন অপরাধের বিষয়ে ভাবতে না পারে।

বারুইপুর কাণ্ডে এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের

বারুইপুর কাণ্ডে এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের
বারুইপুর কাণ্ডে এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক