‘কেন বারবার হিন্দু মহিলাদেরই বিয়ে?’ আমিরকে ঘিরে বিক্ষোভ

বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চার মাঝেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছে বজরং দল। বিহারের ফারবিসগঞ্জ এলাকায় সংগঠনের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং আমির খানের কুশপুতুল দাহ করেন বলেও জানা গিয়েছে। বিক্ষোভ চলাকালীন ‘আমির খান মুর্দাবাদ’ এবং ‘ভারত ছাড়ো আমির খান’-এর মতো স্লোগান তুলতে দেখা যায় প্রতিবাদীদের।

সম্প্রতি আমির খান নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ের কিছু মুহূর্তও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেলেব মহল থেকে অনুরাগীদের মধ্যে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বজরং দল।

সংগঠনের অভিযোগ, আমির খান বারবার হিন্দু সম্প্রদায়ের মহিলাদের বিয়ে করছেন। বজরং দলের নেতা মনোজ সোনি দাবি করেন, এটি নাকি হিন্দু সমাজকে দুর্বল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তাঁর কথায়, “আমির খান হিন্দু বোন ও মেয়েদের বিয়ে করছেন। তিনি যদি এই ধরনের কাজ বন্ধ না করেন, তবে তাঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।”

মনোজ সোনি আরও অভিযোগ করেন যে, আমির খান কেন মুসলিম নারীদের পরিবর্তে বারবার হিন্দু নারীদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন, সেই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনা সমাজে বিভাজন ও সম্প্রীতি নষ্ট করছে। একই সঙ্গে অভিনেতার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবিও জানান তিনি।

ফারবিসগঞ্জের এই বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে আমির খান বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

উল্লেখ্য, অভিনেতাদের ব্যক্তিগত জীবন এবং তাঁদের সম্পর্ক নিয়ে অতীতেও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। তবে ব্যক্তিগত পছন্দ এবং বিবাহকে কেন্দ্র করে ধর্মীয় পরিচয়ের প্রশ্ন তোলাকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। এখন দেখার, এই ঘটনার জেরে আমির খান বা প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয় কি না।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক