Subhashree: রাজের দেখা নেই, ‘বেবি সিটিং’ ইস্যুতে বিস্ফোরক শুভশ্রী!

টলিউডের অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা। তাঁদের ব্যক্তিগত জীবন, সংসার এবং সোশ্যাল মিডিয়ায় পারস্পরিক আদান-প্রদান বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। তবে সম্প্রতি শুভশ্রী(Subhashree)র একাধিক পোস্টে রাজ চক্রবর্তীর ‘লাইক’ না দেখা যাওয়াকে কেন্দ্র করে নেটপাড়ায় নতুন করে জল্পনার সূত্রপাত হয়েছে। আর সেই আবহেই অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম স্টোরি যেন আরও উসকে দিয়েছে নানা প্রশ্ন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারী-পুরুষের প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে একটি তীক্ষ্ণ বার্তা শেয়ার করেন শুভশ্রী। সেই পোস্টে ছিল বলিউড অভিনেত্রী রত্না পাঠক শাহের একটি ছবি এবং তাঁর বহুল আলোচিত একটি মন্তব্য।

সেই বক্তব্যে বলা হয়েছে, পুরুষেরা যখন নিজেদের সন্তানদের দেখাশোনা করেন, তখন সমাজ তাঁদের প্রশংসা করে। অথচ কোনও কর্মরতা নারী যদি নিজের সন্তানকে বেবিসিটারের কাছে রেখে কাজে যান, তখন তাকেই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। আরও বলা হয়েছে, পুরুষতন্ত্র শুধু নারীদের প্রতি অবিচার করে না, বরং পুরুষদের দায়িত্ববোধ এবং সমান অংশগ্রহণের ধারণাকেও ক্ষতিগ্রস্ত করে।

শুভশ্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ নানা জল্পনা শুরু করেছেন। অনেকের মতে, অভিনেত্রীর সাম্প্রতিক এই বার্তা এবং তাঁর পোস্টে রাজের অনুপস্থিতি মোটেই কাকতালীয় নয়। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুভশ্রী ও দেবের রসায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই এই পোস্ট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি রাজ-শুভশ্রীর সংসারে সন্তান লালন-পালন বা কাজের দায়িত্ব ভাগ করে নেওয়া নিয়ে কোনও মতবিরোধ তৈরি হয়েছে?

যদিও এই সমস্ত জল্পনার কোনও সরকারি ভিত্তি নেই। রাজ চক্রবর্তী কিংবা শুভশ্রী গঙ্গোপাধ্যায়— কেউই এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। বরং তাঁদের ঘনিষ্ঠ মহলের দাবি, দম্পতির সম্পর্কে কোনও সমস্যাই নেই। দেবের সঙ্গে শুভশ্রীর কাজ করা নিয়েও রাজের কোনও আপত্তি নেই বলেই জানা গিয়েছে। বরং তিনি সবসময়ই স্ত্রীর পেশাগত জীবনে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন।

Screenshot 20260711 152908.Instagram
শুভশ্রীর ইনস্টা স্টোরি

উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ চক্রবর্তী কার্যত সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। শুধু শুভশ্রীর পোস্টে লাইক না করা নয়, তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই বিশেষ সক্রিয় নন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাজ আপাতত ডিজিটাল ডিটক্সে রয়েছেন।

অন্যদিকে, শুভশ্রীর অনুরাগীদের একাংশ মনে করছেন, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অযথা জল্পনা তৈরি করার কোনও প্রয়োজন নেই। শুভশ্রী বরাবরই একজন স্বাধীনচেতা এবং সমাজ-সচেতন মানুষ হিসেবে পরিচিত। ফলে রত্না পাঠক শাহের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তিনি ওই পোস্টটি শেয়ার করে থাকতে পারেন।

প্রসঙ্গত, দুই সন্তানের মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় মাতৃত্ব ও কেরিয়ার— দুই দায়িত্বই সমান দক্ষতায় সামলে চলেছেন। দ্বিতীয় সন্তানের জন্মের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি শুটিং ফ্লোরে ফিরে এসেছিলেন। ফলে সমাজে কর্মরতা মায়েদের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁর এই অবস্থান যে সম্পূর্ণ অস্বাভাবিক নয়, তা-ও মনে করিয়ে দিচ্ছেন অনেকে।

তবে অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে যে নতুন করে চর্চা শুরু হয়েছে, তা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন রাজ ও শুভশ্রী— আর সেই নীরবতাই যেন আরও বাড়িয়ে দিচ্ছে কৌতূহল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক