Koushani Mukherjee: রথযাত্রায় এবার বাবা জগন্নাথের আরাধনায় মেতে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। একেবারে সাবেকি সাজে এদিন ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন ওয়েস্টার্নের থেকে তাকে শাড়িতে সবথেকে সুন্দরী লাগে দেখতে।
বর্তমানে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন কৌশানী। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, ফটোশ্যুট সবমিলিয়ে বেজায় ব্যস্ত তিনি। তবে এসবের মাঝে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে যাননি একদমই। যা বোঝা গিয়েছে তার সাম্প্রতিক পোস্টগুলি দেখেই। সাদা সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী।
একইসাথে গা ভর্তি ছিল সোনার গয়না, খোঁপায় ফুলের মালা! সবমিলিয়ে অনন্যা হয়ে উঠেছিলেন তিনি। ছবিগুলোতে দেখা যাচ্ছে জগন্নাথদেব-সহ দুই ভাই বোনের ছোট ছোট বিগ্রহ রয়েছে সেখানে। চারপাশ ফুল দিয়ে সাজানো। তার সামনে নিষ্ঠা ভরে বসে রয়েছেন অভিনেত্রী।
কখনো হাতজোড় করে প্রার্থনা করছেন আবার কখনো হাসিমুখে তাকিয়েছেন ক্যামেরার দিকে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জয় জগন্নাথ’। পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন তাকে অসাধারণ লাগছে এই সাজে। এছাড়া অন্যান্য মন্তব্য করেছেন তারা।
সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তিনি। এছাড়াও আগামীতে রয়েছে বেশ কিছু কাজ। যার মধ্যে অন্যতম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। বর্তমানে রমরমিয়ে চলছে তার শ্যুটিং। খুব সম্ভবত পুজোতে সেটি আসতে পারে প্রেক্ষাগৃহে।

Sudeshna has been writing entertainment reports since 2021.