Vastu: শ্রাবণে সোনা কিনলেই কি অশুভ? কেন এই মাসে সোনা কেনা থেকে বিরত থাকতে বলেন জ্যোতিষীরা

ভারতীয় সংস্কৃতিতে সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়, এটি দেবী লক্ষ্মীর প্রতীক এবং ঐশ্বর্য ও সমৃদ্ধির চিহ্ন হিসেবেও বিবেচিত। তবে জ্যোতিষশাস্ত্র ও সনাতন ধর্মের কিছু বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসে সোনা কেনা এড়িয়ে চলাই শ্রেয়। কারণ এই মাসটি সম্পূর্ণভাবে ভগবান শিবের আরাধনার জন্য উৎসর্গীকৃত বলে মনে করা হয়।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাস শুরু হয়েছে ১৮ জুলাই এবং চলবে ১৮ অগস্ট পর্যন্ত। এই সময় ভক্তরা শিবপুজো, উপবাস, ব্রত ও আত্মশুদ্ধির নানা আচার পালন করেন। এমন পরিস্থিতিতে সোনা কেনা নিয়ে কী বিশ্বাস প্রচলিত রয়েছে, জেনে নিন।

শ্রাবণে সোনা না কেনার কারণ

১. শিবের বৈরাগ্যের ভাবনার সঙ্গে সোনার অসামঞ্জস্য
ভগবান শিবকে ত্যাগ, বৈরাগ্য ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দেখা হয়। অন্যদিকে, সোনা ধন-সম্পদ, বিলাসিতা এবং বৈষয়িক সুখের প্রতীক। তাই জ্যোতিষশাস্ত্রের মতে, শ্রাবণ মাসে জাগতিক ভোগ-বিলাসের পরিবর্তে ঈশ্বরচিন্তা, সাধনা ও আত্মশুদ্ধির দিকে মনোযোগ দেওয়াই শ্রেয়। সেই কারণেই এই সময় সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

রাহু-কেতুর কুপ্রভাবের বিশ্বাস
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে রাহু ও কেতুর প্রভাব তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকতে পারে। সোনা দেবগুরু বৃহস্পতির প্রতীক বলে মনে করা হয়। এই সময় সোনা কেনা হলে নেতিবাচক শক্তির প্রভাবে মানসিক অস্থিরতা, অহঙ্কার বা জীবনে বাধা আসতে পারে—এমন বিশ্বাস অনেকের মধ্যে প্রচলিত।

বড় বিনিয়োগের জন্য অনুকূল সময় নয়
শ্রাবণ মাস মূলত ব্রত, উপবাস ও ভক্তির মাস। জ্যোতিষমতে, এই সময় নতুন সম্পত্তি কেনা, বড় আর্থিক বিনিয়োগ করা বা সোনা কেনার মতো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা ভালো। অনেকেই মনে করেন, ভাদ্র মাসের পর শারদীয়া উৎসব বা ধনতেরাসের সময় সোনা কেনা অধিক শুভ।

Vastu: খেতে বসে বারবার নুন চাইছেন? শাস্ত্র মতে কেন তা অশুভ, জেনে নিন খাবার খাওয়ার ১০ নিয়ম

মনে রাখবেন
উপরের বিষয়গুলি সম্পূর্ণই জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। আপনি সোনা কখন কিনবেন, তা ব্যক্তিগত বিশ্বাস, প্রয়োজন এবং আর্থিক পরিকল্পনার উপর নির্ভর করবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক