Ditipriya Roy: দীর্ঘ দিন ছোটপর্দা থেকে দূরে থাকার পর ফের টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)। তবে এ বার একেবারে অন্য রূপে। জানা গিয়েছে, আসন্ন মহালয়ায় ‘অভয়াশক্তি’ অনুষ্ঠানে দেবী পার্বতীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সামনে এসেছে অভিনেত্রীর নতুন লুক, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা।
ফাঁস হল দিতিপ্রিয়ার ‘পার্বতী’ লুক
সম্প্রতি প্রকাশ্যে এসেছে দিতিপ্রিয়া(Ditipriya Roy)র দেবীরূপের ঝলক। খোলা চুল, হাতে আলতা, কপালে হালকা চন্দনের নকশা এবং গোলাপি বেনারসিতে সেজে উঠেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে ‘অভয়াশক্তি’ অনুষ্ঠানে এই বিশেষ অবতারে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই তাঁর লুকসেট সম্পন্ন হয়েছে বলে খবর। টেলিপাড়ার অন্দরমহলের সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষেই শুরু হতে পারে অনুষ্ঠানের শুটিং।

মহিষাসুরের ভূমিকায় কে?
দেবী দুর্গার বিপরীতে মহিষাসুরের চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, গত বছরের মতো এ বছরও অভিনেতা জ্যামিকে অসুরের চরিত্রে দেখা যেতে পারে। যদিও এখনও পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি এবং তাঁর লুকসেটও বাকি রয়েছে।
অন্য দিকে, সূত্রের খবর, ‘অভয়াশক্তি’-তে শুধু পার্বতী নয়, দেবী মায়ের আরও তিনটি রূপে দেখা যেতে পারে দিতিপ্রিয়াকে।
মিষ্টি সিংহ রায়ের নামও আলোচনায়
শুধু দিতিপ্রিয়াই নন, ‘ভালোবাসার রং রুট’ ধারাবাহিকের অভিনেত্রী মিষ্টি সিংহ রায়কেও ‘মহিষাসুরমর্দিনী’-র অংশ হিসেবে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর লুকসেট হয়নি বলে জানা গিয়েছে।
বিতর্কের পর ছোটপর্দায় প্রত্যাবর্তন
উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয়ের সময় সহ-অভিনেতার সঙ্গে মতানৈক্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন দিতিপ্রিয়া রায়। সেই বিরোধ সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মাঝপথেই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। গত কয়েক মাস ক্যামেরার আড়ালে থাকলেও, এবার দেবীরূপে তাঁর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দিতিপ্রিয়াকে নতুন অবতারে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
তিন কন্যাসন্তানকে নিয়ে কানাডায় তেজি, ভাঙনের মুখে কর্ণবীর-তেজির ২০ বছরের দাম্পত্য?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.