Nusrat Jahan: টলিউডের অন্যতম স্টাইল আইকন নুসরত জাহান (Nusrat Jahan) আবারও নিজের ফ্যাশন সেন্সে অনুরাগীদের মুগ্ধ করলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে তাকে দেখা গেল একেবারে রেট্রো হলিউডের আবহে। রঙিন আলো, বেলুনে সাজানো উৎসবের পরিবেশ, ভিন্টেজ নীল-সাদা গাড়ি আর পোলকা ডটের হলুদ মিনিড্রেস।
সবমিলিয়ে যেন সিনেমার একটি ফ্রেম। হালকা মেকআপ, খোলা চুল এবং সাদা স্নিকার্সে গ্ল্যামারের সঙ্গে স্বাচ্ছন্দ্যকেও সমান গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভিন্টেজ গাড়ির পাশে দাঁড়িয়ে তার অভিব্যক্তি যেন বলছে ফ্যাশন মানেই নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা।
ছবির পেছনের কার্নিভাল-সদৃশ পরিবেশ পুরো ফ্রেমটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এক কথায় আনন্দে ভরপুর একটি মেয়ে।’ শোনা যাচ্ছে, বিদেশ সফরের ফাঁকেই এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন নুসরত। কাজের ব্যস্ততার মাঝেও নতুন জায়গা ঘুরে দেখা, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা এবং সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া তার বরাবরের অভ্যাস।
সেই ধারাবাহিকতাতেই এই ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, ‘রেট্রো লুকে দারুণ লাগছে’, আবার কেউ বলেছেন, ‘গ্ল্যামার আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল।’
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েও যে নুসরত জাহান সবসময় ট্রেন্ড তৈরি করতে জানেন, এই ছবিই যেন তার আরও এক উজ্জ্বল প্রমাণ। যদিও এখন তাকে অভিনয়ে খুব একটা দেখা যাচ্ছে না।

Sudeshna has been writing entertainment reports since 2021.