Nikita Rawal: রেড কার্পেটে প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে এসে আচমকাই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করলেন এক মহিলা ভক্ত। অভিনেত্রী নিকিতা রাওয়াল(Nikita Rawal)-এর সঙ্গে ঘটে যাওয়া সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সামনে প্রিয় তারকাকে দেখলে সেলফি তোলার আবদার নিয়ে ভক্তদের এগিয়ে আসা নতুন কিছু নয়। তবে সম্প্রতি নিকিতা রাওয়ালের সঙ্গে রেড কার্পেটে ঘটে যাওয়া একটি ঘটনা নজর কেড়েছে নেটিজেনদের। হাসিমুখে এক মহিলা অনুরাগীর সেলফির আবদারে সাড়া দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এরপরই পরিস্থিতি বদলে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেলফি তোলার পর ওই মহিলা ভক্ত নিকিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সৌজন্য বিনিময় করেন। প্রথমে অভিনেত্রীর গালে চুমু দেন তিনি। এরপর আচমকাই নিকিতার ঠোঁটে চুমু দেওয়ার চেষ্টা করেন ওই অনুরাগী। ঘটনায় দৃশ্যতই হতভম্ব হয়ে যান অভিনেত্রী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কয়েক মুহূর্তের জন্য যেন কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন নিকিতা। পরে নিজের ঠোঁটে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাঁকে। ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তারক্ষী দ্রুত এগিয়ে এসে ওই মহিলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
জানা গিয়েছে, ৮ আগস্ট একটি অনুষ্ঠানে রেড কার্পেটে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন নিকিতা রাওয়াল। সেই সময় এক মহিলা ভক্ত তাঁর কাছে এসে সেলফি তোলার অনুরোধ করেন। অভিনেত্রীও তাতে সম্মতি জানান।
সেলফি তোলার পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনাটি। ভিডিওতে দেখা যায়, ওই মহিলা প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর আচমকাই তাঁকে কাছে টেনে ঠোঁটে চুমু দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতিতে অস্বস্তি বোধ করে নিকিতাকে সরে যাওয়ার চেষ্টা করতেও দেখা যায়।
কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপত্তারক্ষী সেখানে পৌঁছে ওই মহিলাকে সরিয়ে দেন। পরে ফের নিকিতার গালে চুমু দিয়ে সেখান থেকে চলে যান ওই ভক্ত।
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নিকিতার আচমকা অস্বস্তি এবং পুরো ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। প্রিয় তারকার সঙ্গে ছবি তোলার সময় ব্যক্তিগত পরিসর ও সম্মতির সীমারেখা নিয়েও উঠছে প্রশ্ন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.