Hair Care: শ্যাম্পু-তেলেও কাজ হচ্ছে না? চুল পড়া কমাতে বাড়িতেই বানান ৩ কার্যকর হেয়ার মাস্ক

Hair Care: চুল পড়ার সমস্যা এখন অনেকেরই নিত্যসঙ্গী। অতিরিক্ত মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দূষণ, রাসায়নিকযুক্ত প্রসাধনীর ব্যবহার কিংবা শরীরের বিভিন্ন সমস্যার কারণে চুল দুর্বল হয়ে পড়তে পারে। অনেক সময় রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা বা রক্তচাপের ওঠানামার কারণেও অতিরিক্ত চুল পড়ে। তাই শুধু শ্যাম্পু বা তেল নয়, চুলের জন্য প্রয়োজন সঠিক যত্ন। ঘরোয়া উপায়ে তৈরি কিছু হেয়ার মাস্ক চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করতে পারে।

১. মেথি ও টক দইয়ের হেয়ার মাস্ক
মেথিতে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। টক দই মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে।

ব্যবহার পদ্ধতি:
*২ চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন।
*সকালে বেটে নিয়ে ৩ চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন।
*চুল ও মাথার ত্বকে লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখুন।
*এরপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. পেঁয়াজের রস, অলিভ অয়েল ও মধুর সিরাম
পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত করতে সাহায্য করতে পারে। অলিভ অয়েল চুলে পুষ্টি জোগায় এবং মধু চুলে আর্দ্রতা বজায় রাখে।

ব্যবহার পদ্ধতি:
*২ চামচ পেঁয়াজের রস নিন।
*এতে ১ চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন।
*চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন।
*সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে।

৩. নিম ও নারকেল তেলের প্যাক
নিমের অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। নারকেল তেল চুলের পুষ্টি বজায় রাখে।

ব্যবহার পদ্ধতি:
*নারকেল তেলে ৮-১০টি নিমপাতা দিয়ে ফুটিয়ে নিন।
*ঠান্ডা হলে হালকা গরম অবস্থায় মাথার ত্বকে মালিশ করুন।
*প্রায় ১ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Hair Cair: পাতলা হয়ে যাওয়া চুলের রেখা ঘন হবে! নিয়মিত মেনে চলুন এই ৩টি সহজ উপায়

চুল পড়া কমাতে আরও কিছু জরুরি পরামর্শ
*পুষ্টিকর খাবার খান।
*পর্যাপ্ত পানি পান করুন।
*অতিরিক্ত রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলুন।
*মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
*দীর্ঘদিন ধরে অস্বাভাবিক হারে চুল পড়লে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এটি কোনও শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক