Koel: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসবের আবহ, তখন দেশপ্রেমের আবেগে সামিল হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকও (Koel)। বিশেষ এই দিনে জাতীয় পতাকা হাতে নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ছবিতে তার সাজ থেকে শুরু করে পরিবেশ, সবকিছুতেই ফুটে উঠেছে দেশাত্মবোধের আবহ। ছবিতে সাদা শাড়িতে দেখা গিয়েছে কোয়েলকে। গলায় ঐতিহ্যবাহী গয়না, কানে মানানসই দুল এবং পরিপাটি সাজে আরও সুন্দর দেখাচ্ছে তাকে। চুল বাঁধা রয়েছে গোছানো খোঁপায়।
হাতে পতাকা নিয়ে কখনও আকাশের দিকে তাকিয়ে, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘জয় হিন্দ’। কোয়েলের এই ছবিগুলিতেও যেন গর্বের অনুভূতিই ধরা পড়েছে। জাতীয় পতাকার সঙ্গে তার সাবেকি সাজ মিলিয়ে তৈরি হয়েছে একেবারে দেশাত্মবোধে মোড়া লুক।
সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর কেড়েছে অভিনেত্রীর এই বিশেষ উপস্থিতি। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি কোয়েল বরাবরই তার সাবলীল ও মার্জিত উপস্থিতির জন্য দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন। তবে মাঝে কিছু রাজনৈতিক কারণে কটাক্ষ শুনতে হয়েছে তাকে।
হাতেগোনা কিছুদিনের জন্য রাজনীতিতে এসেছিলেন তিনি। তবে নিমেষে সবটা পাল্টে যায়। রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি। বর্তমানে সিনেমা ও পরিবার নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। অন্যদিকে কোয়েল ছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনে ব্রতী হয়েছন অন্যান্য তারকাও।

Sudeshna has been writing entertainment reports since 2021.