গোয়ায় এক শিল্পপতির মেয়ের বিয়ের আগে আয়োজিত প্রাক্-বিবাহ পার্টিকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন প্রাইভেট গোয়েন্দা নমন জৈন। তাঁর দাবি, ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির এক জনপ্রিয় অভিনেত্রী। পার্টিতে মদ্যপান, নাচ-গান এবং ঘনিষ্ঠ মুহূর্তের সুযোগ নিয়ে এক পুরুষ নৃত্যশিল্পী গোপন ক্যামেরায় ভিডিয়ো রেকর্ড করে পরে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দিতে গিয়ে নমন জানান, শিল্পপতির মেয়ের ছোটবেলার এক বান্ধবী, যিনি বর্তমানে বলিউডের অত্যন্ত পরিচিত অভিনেত্রী, ওই পার্টিতে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, পার্টির জন্য দু’জন পুরুষ মডেলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে জানা যায়, তাঁরা আসলে পুরুষ যৌনকর্মী ছিলেন।
নমনের বক্তব্য অনুযায়ী, পার্টিতে নাচের আয়োজনের পাশাপাশি মদ্যপানের ব্যবস্থাও ছিল। নাচের অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিস্থিতি আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। অভিনেত্রী আগে থেকে বিষয়টি জানতেন না বলেও দাবি করেন গোয়েন্দা। তাঁর বক্তব্য, ঘটনাচক্রে অভিনেত্রীও ওই পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন। ঘটনার পর ওই পুরুষদের মধ্যে এক জন শিল্পপতির মেয়ের কাছে বাকি টাকা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন বলে দাবি নমনের। বিপুল অর্থ দাবি করে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলেও জানান তিনি। বিয়ের আগে এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী।
নমনের দাবি, পরে ওই ব্যক্তি তাঁকে প্রায় ১৫ সেকেন্ডের একটি ভিডিয়ো পাঠান। সেই ভিডিয়োয় শিল্পপতির মেয়ে এবং ওই অভিনেত্রীকে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছিল বলে দাবি করেন তিনি। বিষয়টি জানতে পেরে অভিনেত্রীও আতঙ্কিত হয়ে পড়েন। এরপর অভিনেত্রীর আপ্তসহায়কের মাধ্যমে নমন জৈনের সঙ্গে যোগাযোগ করা হয়। গোয়েন্দার দাবি, শুরুতেই অভিনেত্রীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার শর্ত দেওয়া হয়েছিল। পরে তাঁর কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শোনেন নমন।
তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, পার্টিতে উপস্থিত পুরুষদের মধ্যে এক জনের জ্যাকেটে গোপন ক্যামেরা রাখা ছিল। সেই ক্যামেরাতেই পার্টির ঘনিষ্ঠ মুহূর্তগুলি রেকর্ড করা হয়েছিল বলে দাবি নমনের। তাঁর আরও দাবি, ওই ঘটনায় মোট পাঁচ জন তরুণী এবং দু’জন পুরুষ যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। অভিনেত্রী এবং শিল্পপতির মেয়েও ওই পুরুষদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে নমন দু’ক্ষেত্রেই ‘হ্যাঁ’ বলেন।
তবে সাক্ষাৎকারে গোয়েন্দা অভিনেত্রীর নাম প্রকাশ করেননি। তাঁর বক্তব্য, অভিনেত্রী এখনও কেরিয়ারের শীর্ষে রয়েছেন এবং অত্যন্ত জনপ্রিয়। তাঁর বৈবাহিক অবস্থার মতো তথ্য প্রকাশ্যে আনলে অভিনেত্রীর পরিচয় সহজেই অনুমান করা সম্ভব হতে পারে বলেও জানান তিনি।
ঘটনার দাবি ও বর্ণনা সম্পূর্ণভাবে গোয়েন্দা নমন জৈনের সাক্ষাৎকারভিত্তিক। সংশ্লিষ্ট অভিনেত্রী, শিল্পপতির পরিবার বা অভিযুক্ত ব্যক্তিদের তরফে এই দাবির সত্যতা সম্পর্কে কোনও বক্তব্য এখানে উল্লেখ করা হয়নি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.